মাঠে আম্পায়াররা বিচারের ভুল করেছেন: সাবেক আম্পায়ার টফেল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাঠে আম্পায়াররা বিচারের ভুল করেছেন: সাবেক আম্পায়ার টফেল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ১:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাঠে আম্পায়াররা বিচারের ভুল করেছেন: সাবেক আম্পায়ার টফেল

৫৫

স্পোর্টস নিউজ: রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ ওভারে ইংল্যান্ডকে দেয়া ওভারথ্রোর ৬ রান নিয়ে প্রশ্ন ওঠার পর একজন সাবেক আম্পায়ার বলছেন যে মাঠের আম্পায়াররা বিচারে ভুল করেছেন।

“এটা নিশ্চিত একটি ভুল, এটা বিচারের ভুল” – এমনটা মনে করছেন সাইমন টফেল।

অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার – যিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের অংশ ছিলেন – টানা পাঁচবার আইসিসি’র বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন।

দ্যা এজ এবং সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রকে তিনি বলেন, “ইংল্যান্ডকে ৫ রান দেয়া উচিত ছিল, ৬ রান নয়।”

“মূলত ভুল হয়েছে টাইমিংয়ে, যখন ফিল্ডার বল ছোড়েন তখন থেকে ওভারথ্রো ধরা হয়”- সায়মন টফেলের মতামত।

ইংল্যান্ড ওই ৬ রান পাওয়ার পরে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের করা ২৪১ রানকে ছুঁয়ে ফেলে, ফলে ম্যাচটি টাই হয়। আর চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারিত হয় সুপার ওভারে – আর শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

আইন কী বলছে?
আইসিসির আইনের ১৯.৮ ধারায় বলা হয়েছে: ওভাথ্রোয়ের ক্ষেত্রে যদি বাউন্ডারি হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটসম্যানরা ইতোমধ্যে যে রান করে ফেলেছে, সেই রান যোগ হবে, আর ব্যাটসম্যান যদি একে অপরকে অতিক্রম না করে, সেই রান যোগ হবে না।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে শেষ ওভারের চতুর্থ বলে নিউজিল্যাণ্ডের ফিল্ডার মার্টিন গাপটিল যখন থ্রো করেন, তখনও বেন স্টোকস এবং আদিল রশীদ দ্বিতীয় রান নেয়ার জন্য একে অপরকে অতিক্রম করেননি।

‘থ্রোয়ের সময় তারা দু’জন একে অপরকে অতিক্রম করেননি। দৃশ্যপট যা বলছে, এখানে পাঁচ রান হওয়ার কথা, আর পরের বলেও বেন স্টোকসের নন-স্ট্রাইক প্রান্তে থাকার কথা,’ বলেছেন সাইমন টফেল।

তবে তিনি এমন কথাও বলেন, যে আম্পায়ারদের মনে হতেই পারে ব্যাটসম্যানরা একে অপরকে অতিক্রম করেছে। তবে এখানে আম্পায়ারকে রান আউট দেখতে হবে, দেখতে হবে কখন থ্রো হচ্ছে, কখন ব্যাটসম্যানরা একে অপরকে অতিক্রম করছে।

কী ঘটেছিল তখন?
ইংল্যান্ডের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। এমন সময় বল হাতে নেন ট্রেন্ট বোল্ট। উইকেটে দাঁড়িয়ে বেন স্টোকস প্রথম দুই বলে স্ট্রাইক ছাড়েননি, কোন রানও নেননি।

তৃতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন কেন তিনি স্ট্রাইক ছাড়েননি। তবে ম্যাচের মোড় ঘোরে পরের বলে, যেখানে দৌড়ে মাত্র দুটি রান আসার কথা, সেখানে বেন স্টোকস ডাইভ দেয়ার পর বল ব্যাটে লেগে তা মাঠের বাইরে চলে যায়। তখন আম্পায়াররা সংকেত দেন যে মোট রান হবে ৬।

এ নিয়ে খানিকটা খটকা ছিল মাঠেও – বেন স্টোকস সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে জানান দেন যে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যাট বলে লাগাননি।

প্রথমে দৌড়ে নেয়া দুই রানের সঙ্গে যোগ হয় ওভারথ্রোতে আসা চার, মোট রান হয় ছয়। এর ফলে পরের দুই বলে প্রয়োজন ছিল তিন রান।

দুই বলেই দৌড়ে দুই রান নিতে গিয়ে আউট হন নন স্ট্রাইকার। তবে দুটি রান আসে এই দুই বল থেকে, ম্যাচ হয় টাই। সূত্র: বিবিসি বাংলা

দৈনিক বরিশাল ২৪

মাঠে আম্পায়াররা বিচারের ভুল করেছেন: সাবেক আম্পায়ার টফেল

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ১:২৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কিশোর অপরাধ প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক নেতাদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!