মাদক নিয়ে বিরোধেই বরগুনায় রিফাত হত্যা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাদক নিয়ে বিরোধেই বরগুনায় রিফাত হত্যা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২১, ২০১৯ ২:০২ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাদক নিয়ে বিরোধেই বরগুনায় রিফাত হত্যা!

অনলাইন নিউজ: নয়ন বন্ড, রিফাত শরীফ ও রিফাত ফরাজী- এরা একসময় পরস্পরের ঘণিষ্ঠ বন্ধু ছিলেন। ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা করতেন, মাদকসেবনেও হাতেখড়ি একই সঙ্গে। মাদকের ভাগবন্টন নিয়ে বিরোধ তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। একপর্যায়ে তারা শত্রুতে পরিণত হন । বরগুনায় নয়ন বন্ড ও রিফাত ফরাজীর বিরুদ্ধে যেমন মাদকের কয়েকটি মামলা রয়েছে, তেমনি মাদকের একাধিক মামলার আসামি নিহত রিফাত শরীফও।

এসব তথ্য জানিয়েছেন বরগুনার মাদক ও ধূমপান বিরোধী আন্দোলনের নেতা ও মানবাধিকারকর্মী মো. হাসানুর রহমান ঝন্টু। তিনি বলেন, মাদকের ভাগবন্টন নিয়ে নয়ন বন্ড আর রিফাত শরীফের বিরোধের কথা এলাকার সবাই জানে। ওই বিরোধের জের হিসেবেই একবার রিফাতকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দেয় নয়ন। এ ঘটনায় কয়েকমাস জেলেও ছিল নয়ন।

বরগুনার স্থানীয় অনেকের ধারণা, প্রকাশ্যে দিবালোকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে মিন্নিকে নিয়ে বিরোধ নয়, মাদক সংক্রান্ত বিরোধ থেকেই রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড।

এর সত্যতা মিলে বরগুনা থানায় দুজনের নামে দায়ের করা মাদকের মামলা থেকে। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, রিফাত শরীফ হত্যার প্রধান আসামি নয়ন বন্ডের নামে আটটি ও রিফাত ফরাজীর নামে চারটি মামলা রয়েছে।

বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য সড়কে গত ২৬ জুন শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোচিত এখন। রিফাতকে কুপিয়ে হত্যার সময় তা ঠেকাতে তার স্ত্রী মিন্নির চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় বয়ে যায়। স্বামীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মিন্নি নিজেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে নয়ন বন্ড ও রিফাত শরীফের দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের কারণ বলে পুলিশ দাবি করলেও স্থানীয়রা মনে করছেন, মাদক নিয়ে বিরোধ থেকেই কুপিয়ে হত্যার এ ঘটনাটি ঘটেছে।

সুত্র:পূর্বপশ্চিমবিডি

দৈনিক বরিশাল ২৪

মাদক নিয়ে বিরোধেই বরগুনায় রিফাত হত্যা!

রবিবার, জুলাই ২১, ২০১৯ ২:০২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত