মেসির স্বপ্ন ভেঙে ফাইনালে ব্রাজিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেসির স্বপ্ন ভেঙে ফাইনালে ব্রাজিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৩, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

মেসির স্বপ্ন ভেঙে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস নিউজ: আরো একটি স্বপ্নভঙ্গ লিওনেল মেসির। সেমিফাইনাল থেকেই বিদায় নিলো আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনিয়ো।

লিওনেল মেসির জন্য কোপা আমেরিকা অভিশপ্ত টুর্ণামেন্টে। ২০১৫ ও ১৬ আসরে পরপর দুইবার ফাইনালে চিলির কাছে হেরে অভিমানে অবসরও নিয়েছিলেন এলএম টেন।

নতুন স্বপ্ন বুনে দেশের হয়ে প্রথম কোন মেজর টুর্ণামেন্ট জেতার প্রত্যয় ছিলো ঠিকই, তবে শেষ পর্যন্ত আরো একবার ব্যর্থতার বোঝা নিয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিকে। চির প্রতিদ্বন্দী ব্রাজিলের কাছে হেরে আরো একবার বিদায় নিলো আর্জেন্টিনা।

৫ বছর আগে এ মাঠেই মিনেইরো ট্র্যাজেডির শিকার হয়েছিলো সেলসাওরা। এবার উৎসবের উপলক্ষ্য। যেখানে নায়ক গ্যাব্রিয়েল জেসুস। বিশ্বকাপে চরম ব্যর্থতায় সমালোচিত এ ম্যান সিটি তারকা অবশেষে হলুদ জার্সিতে ফিরেছেন স্বমহিমায়।

যার শুরুটা ১৯ মিনিটে। রবার্তো ফিরমিনিয়োর অ্যাসিস্টে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

তবে বিরতির আগেই সমতায় ফেরার দারুন এক সুযোগ পেয়েছিলো আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক থেকে আগুয়েরোর হেড অ্যালিসনকে ফাঁকি দিলেও বাধা ক্রস বার।

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্রাজিল। ডি বক্সের ভেতর বল পেয়েও কাজে লাগাতে পারেননি ফিলিপ্পে কুতিনিয়ো।

থিয়াগো সিলভা, দানি আলভেজরা বোতলবন্দী করে রেখেছিলো লিওনেল মেসিকে। একবার যাও সুযোগ পেয়েছিলেন তবে অ্যালিসন বীরত্ব হতাশ করে এলএমটেন কে।

৭০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান রবার্তো ফিরিমিনিয়ো। তবে এখানেও নায়ক গ্যাব্রিয়েল জেসুস। তার অসাধারণ ড্রিবলিংয়ের পর লোয়ার ক্রসে শুধু পা ছোঁয়ান লিভারপুল তারকা।

এক যুগ পর কোপার আসরে ব্রাজিলের মুখোমুখি; তবে স্কোরলাইন বদলালেও ভাগ্য বদলাতে পারলো না আর্জেন্টিনা।

দৈনিক বরিশাল ২৪

মেসির স্বপ্ন ভেঙে ফাইনালে ব্রাজিল

বুধবার, জুলাই ৩, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ