মোজাফফর আহমদের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মোজাফফর আহমদের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৪, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

মোজাফফর আহমদের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন নিউজ: উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুজিবনগর সরকারের উপদেষ্টামণ্ডলীর  সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ -মোজাফফর) প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান।

শনিবার বেলা ১১টায় সংসদ ভবনের টানেলে মোজাফফরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুহিদুল ইসলাম সেলিম, ব্যারিস্টার আমির-উল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। সেখানে মরহুমের জীবনী পাঠ করেন ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জানাজা পরিচালনা করেন সংসদ ভবন মসজিদের ইমাম মাওলানা মো. সাইফুল্লাহ। জানাজা শেষে মুক্তিযুদ্ধের সংগঠক মোজাফফর আহমেদকে গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বসস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এবার মোজাফফরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। এর পর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মরদেহ নেওয়া হবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদের গ্রামের বাড়িতে।

আগামীকাল রোববার সকাল ১০টায় নিজ গ্রামে অধ্যাপক মোজাফফর আহমদকে দাফন করা হবে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

গত ১৪ আগস্ট থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মোজাফফর আহমদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন ধরে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

মোজাফফর আহমদের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার, আগস্ট ২৪, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ