যশোরের শার্শায় ডেঙ্গু পরীক্ষাকরনের কিটস নেই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যশোরের শার্শায় ডেঙ্গু পরীক্ষাকরনের কিটস নেই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

যশোরের শার্শায় ডেঙ্গু পরীক্ষাকরনের কিটস নেই

১৬১

বেনাপোল প্রতিনিধি : সারা দেশে ডেঙ্গু’র বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে সাত-আটজন জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। শার্শা উপজেলায় ডেঙ্গু পরীক্ষাকরন কিটস নেই
সারা দেশে ডেঙ্গু’র বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা
করার কোনো ব্যবস্থা নেই। শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে সাত-আটজন জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে।

কিন্তু তাদের যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলার কাজীর গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (২০), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই গ্রামের রফিকুল ইসলাম (৩১) যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাকিরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। শার্শাউপজেলা ৫০ শয্যার হাসপাতালের প্যাথলজিস্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরীক্ষা করার কোনো মেডিসিন বা সরঞ্জাম নেই। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ‘ডেঙ্গু জ্বর পরীক্ষার কোনো কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছি না।

আমরা চাহিদা পাঠিয়েছি। ঈদের আগেই পাব বলে আশা করছি। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছি। ’ ৬০ টাকা দামের ভারতীয় ডাবর কম্পানির মশা প্রতিরোধী ওডোমস
ন্যাচারালস ক্রিম (নন-স্টিকি মশক বিদ্বেষমূলক ক্রিম) এখন ৫০০ টাকায়ও মিলছে না।

ডেঙ্গু’র প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ওডোমস ন্যাচারালস ক্রিমের দামও বেড়েছে আকাশছোঁয়া। ভারতীয় ৪৭ রুপির এই ক্রিমটি কয়েক দিন আগেও বাংলাদেশি ৬০ টাকায় বেনাপোল চেকপোস্টসহ ভারতের পেট্রাপোল চেকপোস্টে পাওয়া যেত। তবে এখন আর পাওয়া যাচ্ছে না। দোকানদাররা বলছে, সাপ্লাই নেই। তাই কোম্পানি
সরবরাহ করছে না।

পেট্রাপোল থেকে ছয় কিলোমিটার দূরে বনগাঁ শহরের দু-একটি দোকান থেকে এক সপ্তাহ আগেও এ ক্রিম
অনেকে কিনেছে। বর্তমানে কোনো দোকানে নেই। থাকলেও ৩০০ রুপি (বাংলাদেশি ৫০০ টাকা) দাম হাকাচ্ছে দোকানদাররা।

এদিকে জানা গেছে, শত শত পিস ওডোমস ন্যাচারালস ক্রিম এখন চোরাই পথে দেশে ঢুকছে। এগুলো সরাসরি চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে। এই ওডোমস ন্যাচারালস ক্রিম বাচ্চাদের হাতে-পায়ে লাগালে মশা আর কাছে আসে না।

ডেঙ্গুকে ইস্যু করে চাহিদা বেশি থাকায় বাংলাদেশের মতো ভারতের এক শ্রেণির অসৎ ব্যবসায়ী মশা প্রতিরোধী এ ক্রিমের দাম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ সুযোগে বাজার থেকে উধাও হয়ে গেছে ওডোমস ক্রিম। বেনাপোল চেকপোস্ট ও পেট্রাপোলের কয়েকজন দোকানদার ও ক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, গত এক বছরে বেনাপোল স্থলবন্দরে ওডোমস ক্রিমের কোনো চালান ভারত থেকে আমদানি হয়নি।

এক বছর আগে ঢাকার আমদানিকারক এশিয়ান কনজুমারস নামের একটি প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ওডোমস ক্রিম আমদানি করেছিল। বর্তমানে সংকটময় মুহূর্তে কেউ আর আমদানি করেনি এই ক্রিম। শুধু ওডোমস ক্রিম নয়, মশা মারার কোনো ওষুধও আসেনি এ বন্দর দিয়ে জানালেন কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা।

বেনাপোল বাজারের ওয়াফা কালেকশনের স্বত্বাধিকারী আয়ুব হোসেন বলেন, ‘ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের আগে আমরা এই ওডোমস ক্রিম ৬০ টাকায় বিক্রি করেছি। এখন ৩০০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। আমাদের দোকানে যারা দিয়ে যেত, তারা আর আসছে না। ’

বেনাপোল চেকপোস্টের যশোর স্টোরের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু’র কারণে ওডোমস ক্রিমের সংকট সৃষ্টি হয়েছে। আমদানি না হওয়ায় ওডোমস বাজারে পাওয়া যাচ্ছে না। চোরাই পথে এলেও বেশি দাম পাওয়ায় ঢাকাসহ বড় বড় শহরে পাঠিয়ে দিচ্ছে তারা। পরিচিতরা প্রতিদিন বলছে, কিন্তু দিতে পারছি না।

বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানির কাজে নিয়োজিত মনিরুজ্জামান বলেন, ‘আমার ঢাকার এক ইমপোর্টারের জন্য দুটি ওডোমস ক্রিম ভারতীয় ৩০০ রুপি দিয়ে এনে দিয়েছি। আগে এটা পেট্রাপোল চেকপোস্ট থেকে ৬০ টাকায় কিনেছি।’

দৈনিক বরিশাল ২৪

যশোরের শার্শায় ডেঙ্গু পরীক্ষাকরনের কিটস নেই

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত