রংপুর-৩ আসনে মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করবে: জাপা চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুর-৩ আসনে মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করবে: জাপা চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৯ ২:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

রংপুর-৩ আসনে মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করবে: জাপা চেয়ারম্যান

মাহমুদ হাসান,ঢাকা:  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রংপুর-০৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আমরা একটি মনোনয়ন বোর্ড গঠন করেছি। তারাই যাচাই-বাছাই করে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করবে।

তাছাড়া রংপুর-০৩ আসনটি জাতীয় পার্টির। রংপুর-০৩ আসনে জয়ী হতেই জাতীয় পার্টি নির্বাচন করবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিরোধী দলীয় নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানী বাস্তবায়ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যৌথ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ৩১ আগষ্ট সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানীতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে। তিনিও সাংবাদিকদের বলেছেন, রংপুর-০৩ আসনটি জাতীয় পার্টির দূর্গ। তিনি আশা প্রকাশ করে বলেন, রংপুর-০৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীই বিজয়ী হবেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদিলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক- শামসুল হক, মোস্তাফিজুর রহমান নাঈম, হাজী নাসির উদ্দিন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, সম্পাদক হুমায়ুন খান, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম পাঠান, মহানগর নেতা আবু জাফর কামাল, হাজী সিরাজ, মাহফুজ মোল্লা, মোঃ ইব্রাহিম, মোঃ খলিল মোল্লা, হুমায়ুন কবির, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মামুনুর রহমান, রফিকুল ইসলাম, মানিক, নবুল্লাহ, মোতাহার হোসেন, আব্দুল বারেক, এস.এম. হাশেম, জহিরুল ইসলাম মিন্টু।

দৈনিক বরিশাল ২৪

রংপুর-৩ আসনে মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করবে: জাপা চেয়ারম্যান

সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ২:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া