রাজধানীতে ডেঙ্গু , যাত্রী সংকটে পাবনার পরিবহন সেক্টর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাজধানীতে ডেঙ্গু , যাত্রী সংকটে পাবনার পরিবহন সেক্টর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ
A- A A+ Print

রাজধানীতে ডেঙ্গু , যাত্রী সংকটে পাবনার পরিবহন সেক্টর

৪১

মো: ইয়াছিন শেখ (ঈশ্বরদী) পাবনা: ডেঙ্গু আতঙ্কে যাত্রী সংকটে পড়েছে ঈশ্বরদী থেকে ঢাকাগামী বাস ও ট্রেন। গত কয়েকদিন ধরে ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাসে যেমন যাত্রী কমেছে তেমনি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেনেও যাত্রীদের ভিড় নেই বললেই চলে।

বাস টার্মিনাল ও রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাগামী যাত্রীদের অনেকেই অগ্রিম কেটে রাখা টিকিটও ফেরত দিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া ডেঙ্গু আতঙ্কে কেউ ঢাকামুখী হচ্ছেন না।

শুক্রবার ঈশ্বরদীর বাস টার্মিনালের ঢাকাগামী ঈশ্বরদী এক্সপ্রেস বাসের পরিচালক সাইদুল ইসলাম জানান, সাধারণত বাসের কোনো আসন খালি থাকে না। অথচ গত কয়েকদিন ধরে বাসের অর্ধেক টিকিটও বিক্রি হচ্ছে না।

বৃহস্পতিবার ঈশ্বরদী থেকে ঢাকাগামী সবগুলো বাসই অর্ধেক সিট খালি নিয়ে ঢাকা গেছে। ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঈশ্বরদী এক্সপ্রেস, সুপার সনি এক্সপ্রেস, পাবনা এক্সপ্রেস, সাহাজাদপুর ট্রাভেলস এবং চট্রগ্রামগামী শ্যামলী এক্সপ্রেস বাসসহ সবগুলো বাসের ঈশ্বরদী কাউন্টারের টিকিট বিক্রেতা ও বাসের চালক-হেলপাররা জানান, প্রতিদিন এসব বাসের অর্ধেক সিট ফাঁকা নিয়েই ঢাকা যাচ্ছেন তারা।

ঈশ্বরদী এক্সপ্রেস বাস কাউন্টারে আসা যাত্রী হাসান আহমেদ জানান, কয়েকদিন আগে কেটে রাখা টিকেট ফেরত দিতে এসেছেন তিনি। আরেক যাত্রী আরিফুল ইসলাম বলেন, ঢাকায় গেলে ডেঙ্গু জ্বর হতে পারে এই ভয়ে তিনি আপাতত যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

এদিকে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপোল থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী বিরতিহীন বেনাপোল এক্সপ্রেস, রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকাগামী আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও লোকাল ট্রেনসহ অন্যান্য সবগুলো ট্রেনেরই যাত্রী কমেছে ৬০ ভাগেরও বেশি।

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার ও ভারপ্রাপ্ত স্টেশন সুপার আসলাম হোসেন জানান, সবগুলো ট্রেনে কয়েকদিন আগেও যেমন উপচেপড়া ভিড় ছিল, গত দু’দিন ধরে তা নেই। বৃহস্পতিবার ঢাকাগামী সব ট্রেনেই যাত্রী কম ছিল বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

রাজধানীতে ডেঙ্গু , যাত্রী সংকটে পাবনার পরিবহন সেক্টর

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা