রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ

২৪৪

অনলাইন নিউজ: দেশে পৌঁছানোর পর কোথায় নেওয়া হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ, তা নিয়ে দুপুর থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। বিমান দেশের মাটি স্পর্শ করার কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ। রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর পরই যখন বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও। মরদেহ গ্রহণ করে সঙ্গে সঙ্গে তা তোলা হয় ফ্রিজিং ভ্যানে।

বিমানবন্দরের ছোট্ট আনুষ্ঠানিকতা শেষে ফ্রিজিং ভ্যান রওনা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে তা হাসপাতালের হিমঘরে পৌঁছাতে লাগে আধা ঘণ্টাখানেক।

এদিকে, ওসমান হাদির মরদেহ আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

দৈনিক বরিশাল ২৪

রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ

শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া