রিফাতের হত্যাকারীদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রিফাতের হত্যাকারীদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ৬:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

রিফাতের হত্যাকারীদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান

৪৬

দৈনিক বরিশাল ২৪.কম:রিফাত শরীফের হত্যাকারীদের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহবান জানিয়েছেনআওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানিয়েছেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বেশি টাকা নিয়ে আপনারা এই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না। আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। শুধু টাকার জন্য খুনিদের পক্ষ কেন নিবেন? সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।’

শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে খাতির করেন না। তিনি বিশ্বজিৎ ও নুসরাত হত্যাকান্ডের বিচার করেছেন। রিফাতকে খাতির করেনি। রিফাত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।’

বরগুনার রিফাত হত্যাকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়দাতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘এই সব খুনিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। কারণ তাদের অশ্রয় না দিলে তারা এতবড় দু:সাহস দেখাতে পারতো না।’

শহীদ জননী জাহানারা ইমামের সম্পর্কে তিনি বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন একজন মহিয়সী নারী। তিনি শরীরে ক্যান্সার নিয়ে ঘাতকদের বিচার দাবিতে আন্দোলন করেছেন। তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যুবরণ করেছেন। এই মামলা হয়েছিল বিএনপির আমলে। এ জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।’

সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংসকৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।

দৈনিক বরিশাল ২৪

রিফাতের হত্যাকারীদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ৬:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা