রূপসী ঝর্ণার পানিতে প্রাণ গেল শিক্ষার্থীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রূপসী ঝর্ণার পানিতে প্রাণ গেল শিক্ষার্থীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৯ ১০:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

রূপসী ঝর্ণার পানিতে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ হয়নি মেহেদী হাসান প্রান্তের (২১)। মিরসরাইয়ে রূপসী ঝর্ণা দেখতে এসে পানিতে ডুবে তার স্বপ্নের শলিল সমাধি হলো।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণা এরাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান নাটোর জেলার নাটোর উপজেলার জালালাবাদ গ্রামের মোঃ নুরুল আমিনের ছেলে।

তারা চট্টগ্রাম শহরের কর্ণেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় থাকতো।

প্রান্ত চট্টগ্রাম শহরের ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজিতে সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিষ্টারের ছাত্র ছিলো।

মেহেদী হাসানের বন্ধু শাহরিয়ার ইসলাম বলেন, রূপসী ঝর্ণা দেখার জন্য আমরা বৃহস্পতিবার সকালে ৬বন্ধু চট্টগ্রাম শহর থেকে আসি। ঝর্ণায় দ্বিতীয় স্তরে উঠে মেহেদী সহ আরো ২জন উপর থেকে পানিতে লাফ দেয়।

এসময় ২জন উঠে গেলেও মেহেদী উঠতে পারেনি। সে মহুর্ত্বের মধ্যে পানিতে ডুবে যায়। আমরা অনেক চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারিনি। এভাবে তাকে হারাতে হবে কখনো ভাবিনি।

মেহেদী হাসানের পিতা মোঃ নুরুল আমিন বলেন, মেহেদী গতকাল রাতে আমাকে বলে তারা বন্ধুরা সবাই মিলে রূপসী ঝর্ণা দেখতে যাবে। আমি নিষেধ করার পরও সে ঝর্ণায় যাওয়ার জন্য বায়না করতে থাকে।

পরবর্তীতে আমি তাকে বলি যে ঝর্ণায় গেলেও পানিতে না নামার জন্য। যেন উপরে থাকে। আজ দুপুরে তার বন্ধুরা আমাকে মোবাইলে জানায় সে ঝর্ণা দেখতে গিয়ে পানিতে পড়ে গেছে। এখানে এসে দেখি আমার প্রান্ত পানিতে নিঁখোজ হয়ে গেছে।

ডুবুরীর দল অনেক খোঁজার পর প্রান্তের নিথর দেহ পানি থেকে উদ্ধার করে। আমার সোনা মানিক কথা বলছেন না কেন; একথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইয়াছির আরাফাত বলেন, রূপসী ঝর্ণায় পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে মেহেদী হাসানের মৃত্যু হয়। ৩ ঘন্টা পানিতে ডুবে থাকার পর তার লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসানের লাশ সুরতহাল করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সীতাকুন্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মোঃ শরীফ বলেন, পর্যটক পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার ষ্টেশনের ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় ২ ঘন্টা অভিযান পরিচালনা করে দুপুর ১টায় লাশ উদ্ধার করা সম্ভব হয়। ঝর্ণার উপর থেকে ৩ বন্ধু পানিতে লাফ দেয়। ২জন পানি থেকে উঠলেও মেহেদী পানিতে ডুবে যায়।

দৈনিক বরিশাল ২৪

রূপসী ঝর্ণার পানিতে প্রাণ গেল শিক্ষার্থীর

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৯ ১০:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত