শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়

৪৯

স্পোর্টস নিউজ: একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কান প্রেসিডেন্ট একাদশকে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় খেলাটি শুরু হয়। প্রস্তুতি ম্যাচ বলে টসের কোনো নিয়ম ছিল না। তাই বাংলাদেশ শুরুতে ফিল্ডিং করছে। ফিল্ডিংয়ে নেমেই রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শুভসূচনা করে বাংলাদেশ। পরে অবশ্যই খেই হারিয়ে ফেলে।  নির্ধারিত ওভার শেষে ২৮৩ রানের লক্ষ্য দেয় লঙ্কানরা।

টার্গেটে খেলতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ওপেনার। সৌম্য ১৩ রান করে ফিরে গেলে ৪৫ রানে ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি তামিম। তার ব্যাট থেকে ৪৭ বলে আসে ৩৭ রান। শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুন ও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মোহাম্মদ মিথুন ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৯১ রান করে সাজঘরে ফেরেন। মুশফিক আউট হন ৫০ রান করে। সাব্বির ৩১ ও মোসাদ্দেক ১৫ রানে অপরাজিত থেকে  দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে  দাসুন শানাকার ৮৬ রানের অপরাজিত ইনিংসে ২৮২ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। শিহান জয়সুরিয়া করেন ৫৬ রান। প্রথম ওভারেই রুবেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে খালি হাতেই সাজঘরে ফেরেন ওপেনার ডিকওয়ালা। আরেক ওপেনার গুনাথিলাকা ২৬ রান করলেও তিন নম্বরে নামা ফার্নান্দোর ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

দ্রুত তিন উইকেট চলে গেলে লঙ্কানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন রাজাপাকসের ব্যাটে। কিন্তু তাকে ৩২ রানে ফিরিয়ে স্বস্তি এনে দেন দলের অনিয়মিত বোলার সৌম্য সরকার। পেরেরাকে ৭ রানে ফিয়ে দলীয় ২৯ ওভারে প্রথম উইকেটের দেখা পান দ্য ফিজ। এ ছাড়া ডি-সিলভা ২৮ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন আপোন্সো।

টাইগারদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার। একটি করে উইকেট নেন তাসকিন, ফরহাদ রেজা ও মোস্তাফিজ।

দৈনিক বরিশাল ২৪

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী