সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে জাতীয় পার্টি। বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই।

রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

তিনি বলেন, আগামী সব নির্বাচনে জাতীয় পার্টি যেন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জিএম কাদের। তিনি মরহুম শামীম কবিরের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শামীম কবিরের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

এ সময় জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, দেশের মানুষ এখনও হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের সুশাসন মনে রেখেছেন।

এরশাদের শাসনামলেই ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পেরেছেন। তখন দেশে খুন, গুম ও নৈরাজ্য ছিল না। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির সেবার রাজনীতি কথা আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরব।

দৈনিক বরিশাল ২৪

সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

সোমবার, জুলাই ২৯, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত