সংগ্রাম শুরু হলে দাবানল আকারে ছড়িয়ে পড়বে: রিজভী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সংগ্রাম শুরু হলে দাবানল আকারে ছড়িয়ে পড়বে: রিজভী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সংগ্রাম শুরু হলে দাবানল আকারে ছড়িয়ে পড়বে: রিজভী

অনলাইন নিউজ: গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সরকারের পরিণতি ‘শুভ’ হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন হুশিয়ারি দেন।

রিজভী বলেন, যে সরকারের জনগণের ম্যান্ডেট নেই তাদের জনগণের প্রতি দায়বদ্ধতাও নেই। সরকারের যদি বোধ না হয়, উপলব্ধি না হয়, তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না।  সংগ্রাম শুরু হলে তা দাবানল আকারে ছড়িয়ে পড়বে একদিন। তাই বলব, এখনও সময় আছে জনগণের যে দাবি, জনগণকে যে কষ্ট দিচ্ছেন, সেই দাবি মেনে নিন।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন- আপনারা মধ্য রাতের নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা একতরফা নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা ইভিএম দিয়ে একটা জোচ্চুরির নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা গ্যাসের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, আপনারা বিদ্যুতের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে। আপনারা কে? আপনারা কারা?

সম্প্রতি পাবনার একটি আদালতে ২৬ বছর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৯ নেতাকে ফাঁসি ও ২৫ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার রায় নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, যে ঘটনায় কেউ হতাহত হয়নি, সেই মামলায় ফাঁসি হওয়ার কোনো আইন পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এ রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।

শুক্রবার নয়াপল্টনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, আবু সালেহ, রাকিবুল, সাইফুল ইসলাম, সাগর এবং শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অধ্যাপক আমিনুল ইসলাম, জালাল আহমেদ, জাহিদুল ইসলাম মাসুম, আবদুল মান্নানকে গ্রেফতার ও মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী।

দৈনিক বরিশাল ২৪

সংগ্রাম শুরু হলে দাবানল আকারে ছড়িয়ে পড়বে: রিজভী

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ