সম্মানিতে সংসার চলে, বেতন থাকে ব্যাংকে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সম্মানিতে সংসার চলে, বেতন থাকে ব্যাংকে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৬, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

সম্মানিতে সংসার চলে, বেতন থাকে ব্যাংকে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পে সম্মানি ভাতার জন্য থোক বরাদ্দ ৫০ লাখ টাকা। নিয়মিত দায়িত্বের অংশ হলেও প্রকল্পের সভায় অংশ নেয়ার জন্য প্রকল্প-সংশ্লিষ্ট ও সরকারি কর্মকর্তাদের মাঝে সম্মানি ভাতা হিসেবে এ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

শুধু ওই প্রকল্প নয়, বর্তমান সরকারের দু-একটি বাদে সবগুলো প্রকল্পেই সভায় অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের বিশেষ সম্মানি ভাতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এ অর্থের পরিমাণ পাঁচ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাঁড়ায়। পদ অনুসারে সম্মানি ভাতার পরিমাণ নির্ধারণ হয়।

প্রকল্পের সভায় অংশ নিয়ে সরকারি কর্মকর্তারা সম্মানি হিসেবে যে অর্থ পান, তা কখনও কখনও মূল বেতনেরও দ্বিগুণ হয়ে যায়। এ কারণে কোনো কোনো কর্মকর্তার মূল বেতনে হাত-ই দেয়া লাগে না। জনগণের অর্থ এভাবে ব্যয়ের পক্ষপাতি নয় খোদ সরকারি কর্মকর্তাদের একাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সচিব জাগো নিউজকে বলেন, ‘একটা জিনিস আপনাদের খোলামেলাই বলি। আমাদের একজন সচিব আছেন, নাম বলা যাচ্ছে না; উনি বলেন, তিনি যে সম্মানি পান, তাতে তার বেতনের টাকা তুলতে হয় না। উল্টো উনি প্রতি মাসে যে সম্মানি পান তাতে পুরো মাস চলে যায়। এমনও হয়, বেতনের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যাংকে জমা হয়।’

secretariat

যত বেশি প্রকল্প তত বেশি সম্মানি

গত ১৮ জুন শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প ছাড়াও ছয়টি প্রকল্পের সম্মানির ওপর আলোকপাত করা হয়। এতে দেখা যায়, প্রকল্পগুলোতে ছয় লাখ থেকে ৫০ লাখ পর্যন্ত টাকা সম্মানি ভাতার জন্য বরাদ্দ আছে।

এর মধ্যে ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ প্রকল্প ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। এই ১৫ মাসে প্রকল্পের সভায় অংশ নেয়া কর্মকর্তাদের জন্য সম্মানি হিসেবে বরাদ্দ রাখা হবে ছয় লাখ টাকা।

সম্মানির সঙ্গে আপ্যায়ন, যাতায়াত কিংবা পরিচ্ছন্নতার খরচ এক করার সুযোগ নেই। প্রায় প্রতিটি খাতে আলাদা আলাদা অর্থ বরাদ্দ আছে। দেখা গেছে, একটি মন্ত্রণালয়/বিভাগে যদি ৩০টি প্রকল্প থাকে, তাহলে প্রায় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা সম্মানি, আপ্যায়ন, যাতায়াত খরচের জন্য বরাদ্দ আছে। যেমন- ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ প্রকল্পে আপ্যায়ন খরচে বরাদ্দ রাখা আছে ছয় লাখ টাকা। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আছে ১০ লাখ টাকা।

প্রকল্পের সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে এসব সম্মানির পরিমাণও। ‘প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধনী আনা হয় একনেকের ওই সভায়। সংশোধনীর আগে এতে ‘সম্মানি, ফি ও পারিতোষিক’ বাবদ থোক বরাদ্দ ছিল ১০ লাখ টাকা। সংশোধনীর পর তা বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করছে।

secretariat

‘পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ’ প্রকল্পে ২৫ লাখ, ‘খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (প্রথম সংশোধন)’ প্রকল্পে ২৬ লাখ ৮৮ হাজার (বিজ্ঞাপন, মিটিং ও অন্যান্য খাত), ‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পে সম্মানি ২৫ লাখ এবং ‘পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ’ প্রকল্পে ২৫ লাখ টাকা কর্মকর্তাদের মাঝে সম্মানি ভাতা হিসেবে বিলি করা হবে।

দৈনিক বরিশাল ২৪

সম্মানিতে সংসার চলে, বেতন থাকে ব্যাংকে

বুধবার, জুন ২৬, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ