সরকারকে সহযোগিতা করতেই র‌্যালি বের করে বিএনপি: খন্দকার মোশারফ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারকে সহযোগিতা করতেই র‌্যালি বের করে বিএনপি: খন্দকার মোশারফ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ১২:৫৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

সরকারকে সহযোগিতা করতেই র‌্যালি বের করে বিএনপি: খন্দকার মোশারফ

অনলাইন নিউজ: রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এতে আতঙ্কগ্রস্ত মানুষদের সচেতন করতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

কেন্দ্রের এই নির্দেশনায় বৃহস্পতিবার র‌্যালি বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে।

দুপুর আড়াইটায় ঢাকা জজ কোর্টের গেটের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানারে র‌্যালিটি শুরু হওয়ার কথা ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শুরু হলে এতে বাধা দেয় পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, ‘ আমরা নির্ধারিত সময়ে র‌্যালি শুরু করার প্রস্তুতি নিই। এতে বিপুল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় পুলিশ এসে আমাদের র‌্যালিতে বাধা দেয়। তারা (পুলিশ) বলেছে, র‌্যালিতে অনুমতি নেই, তাই করা যাবে না।’

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খন্দকার মোশারফ। তিনি বলেন, ‘এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং জনগনকে সচেতন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ এই র‌্যালির আয়োজন করেছিলো। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশাসন পালন করতে না দেয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দেশব্যাপী লিফলেট বিতরণ, র‌্যালি ও চিকিৎসাসহ নানা কর্মসূচির সিদ্ধান্ত নেয় দলটি।

পরে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থানা ও ওয়ার্ড নেতাদের সাথে মহানগরীর এক জরুরি সভায় জনসচেতনতা তৈরি করতে র‌্যালি ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর শ্রমিকদলের সহ-সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

সরকারকে সহযোগিতা করতেই র‌্যালি বের করে বিএনপি: খন্দকার মোশারফ

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ১২:৫৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত