সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০১৯ ১১:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

শামীম আহমেদ:বরিশালের আগৈলঝাড়ায় ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে উদ্বোধন করা আগৈলঝাড়া উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন, শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শন করলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বৃহস্পতিবার সকালে সরকারী কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নিয়ে আকস্মিক পরিদর্শন করেন এমপি।

এসময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা নাজমিন তন্নি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ’৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত তাঁর ছেলে ‘শহীদ সুকান্ত আবদুল্লাহ’র নামে নামকরনকৃত হল রুমে সকল কর্মকর্তার সাথে ফটো সেশনে অংশ নেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা আধুনিক ভবন ও হল রুম এবং ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতল আধুনিক বাসভবনসহ তিনটি নতুন ভবন ৩০ জুলাই উদ্বোধন করার কথা থাকলেও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ভবনের উদ্বোধন করেছিলেন।

দৈনিক বরিশাল ২৪

সুকান্ত আবদুল্লাহ হল রুম পরিদর্শনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯ ১১:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ