স্বর্ণের লোভেই আমাজনে আগুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বর্ণের লোভেই আমাজনে আগুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৫, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

স্বর্ণের লোভেই আমাজনে আগুন

অনলাইন নিউজ: আমাজনে আগুন লাগার পেছনে অবৈধ স্বর্ণ খনির বিষয়টিকে দায়ী করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়ছে আমাজন। ছাই হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন। আল-জাজিরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, স্বর্ণের খনির খোঁজে নজিরবিহীনভাবে আমাজনে খনন কাজ চালাচ্ছে খনি ব্যবসায়ীরা। ব্রাজিলে এমন অবৈধ খনির সংখ্যা সাড়ে ৪শ’র বেশি।

প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বৈধ উপায়ে আমাজনের জঙ্গলে যে পরিমাণ সোনা বেচাকেনা হয়, তার চেয়ে ছয়গুণ (এক দশমিক এক বিলিয়ন ডলার) বেশি হয় অবৈধভাবে। আমাজনের ছোট্ট শহর ক্রিপুরিজাও থেকে প্রত্যেক দিন কয়েক ডজন ছোট বিমানে করে খনন মেশিনের যন্ত্রাংশ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলে।

খনন কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেছে আল জাজিরা। তারা বলেছেন তাদের সহজ-সরল ও স্বাভাবিক জীবনযাপনের কথা। যেখানে প্রচুর পরিমাণে উপার্জন করা যায়। পরে তারা এই অর্থ মদ্যপান এবং পতিতালয়ে গিয়ে শেষ করেন। যখন একটি খনির কাজ শেষ হয়ে যায়, তখন জঙ্গলের অন্য অংশ ধ্বংস করে নতুন করে খনিজ পদার্থের সন্ধান চলে।

তবে আল জাজিরার অনুসন্ধানে প্রাপ্ত তথ্য কোনো নতুন বিষয় নয়। গত বছরের ডিসেম্বরে আমাজন ধ্বংসের পেছনেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বর্ণের খনিকে দায়ী করেছিল।

দৈনিক বরিশাল ২৪

স্বর্ণের লোভেই আমাজনে আগুন

রবিবার, আগস্ট ২৫, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া