হাটহাজারীতে নতুন বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের সারপ্রাইজ দিলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হাটহাজারীতে নতুন বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের সারপ্রাইজ দিলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ১২:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

হাটহাজারীতে নতুন বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের সারপ্রাইজ দিলেন ইউএনও

৩১

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি শ্রেণিকক্ষে বেঞ্চ সংকট। যেক’টি আছে সেগুলোও জরাজীর্ণ। ভাঙাচোরা এসব বেঞ্চ কিংবা ফ্লোরে বসেই শ্রেণি কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরা। হাটহাজারীর সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের এ দৃশ্য এক যুগেরও বেশি সময়ের।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের ছোট্ট একটি উদ্যোগে বদলে গেছে বিদ্যালয়টির দীর্ঘদিনের সেই দৃশ্য।

রোববার (২৫ আগস্ট) সারপ্রাইজ ভিজিটে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রাকভর্তি নতুন বেঞ্চ উপহার দিয়েছেন তিনি।

ইউএনও মো. রুহুল আমিন বলেন, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে সন্দ্বীপ পাড়ার অবস্থান। এ এলাকার প্রায় আড়াই হাজার পরিবারের শিশুদের একমাত্র প্রাথমিক বিদ্যালয় সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়।

‘এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন বিদ্যালয়টির বেহাল দশা চলতি বছরের শুরুতে উপজেলা প্রাশাসনের নজরে আসার পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সেমিপাকা বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবস্থা করা হয়।’

তিনি আরও বলেন, ভবন নির্মাণের পর বিদ্যালয় পরিপাটি করার দিকে আমরা মনোযোগ দিই। তিন মাস ধরেই বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চের ব্যাবস্থা করা হলো।

‘মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করার নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এর সুফল আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাই। হাটহাজারীর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা দূর করে শিশুদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই।’

সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা খানম জানান, সকালে যথারীতি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছিলাম, হঠাৎ দেখি ইউএনও স্যার ট্রাকভর্তি নতুন বেঞ্চ নিয়ে হাজির। দীর্ঘদিন পর বিদ্যালয়ে নতুন বেঞ্চ দেখে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।

তিনি বলেন, সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৮৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে। চারজন শিক্ষক তাদের পড়ান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভূগতে থাকা বিদ্যালয়টি ঘুরে দাঁড়িয়েছে।

দৈনিক বরিশাল ২৪

হাটহাজারীতে নতুন বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের সারপ্রাইজ দিলেন ইউএনও

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ১২:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’