১৫ বছরের ক্যারিয়ারের ইতি মালিঙ্গার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১৫ বছরের ক্যারিয়ারের ইতি মালিঙ্গার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ৩:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

১৫ বছরের ক্যারিয়ারের ইতি মালিঙ্গার

৩৮

স্পোর্টস নিউজ:আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলে অবসরে যাবেন শ্রীলঙ্কান অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা।

গতকাল বাংলাদেশের বিপক্ষে কলম্বোর এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি খেলছেন ৩৫ বছর বয়সী মালিঙ্গা।

ঝাঁকড়া চুল নিয়ে বল হাতে আর দৌঁড়াতে দেখা যাবে না ‘ইয়র্কার মাস্টার’ খ্যাত এই লঙ্কান পেসারকে। ২০০৪ সালের ১৭ জুলাই ওয়ানডে অভিষেক হয়েছিল তার।

১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা। এই ম্যাচের আগে ২২৫ ম্যাচে নিয়েছেন ৩৩৫ উইকেট।

তার উপরে আছেন পেসার চামিন্দা ভাস (৩৯৯) এবং স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৫২৩)। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মালিঙ্গা দশ নম্বরে।

মালিঙ্গা ওয়ানডে ক্রিকেটের একমাত্র বোলার যার নামের পাশে আছে তিনটি হ্যাটট্রিক, যার দুটিই বিশ্বকাপের মঞ্চে।

২০০৭ বিশ্বকাপের আসরে গায়ানায় সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর চার বলে চারটি উইকেট তুলে নিয়েছিলেন এই লঙ্কান পেসার।

ওয়ানডে ফরম্যাটে এই কীর্তি নেই অন্য কোনো বোলারের। ২০১৯ বিশ্বকাপ ছিল মালিঙ্গার চতুর্থ বিশ্বকাপ। সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন।

হেডিংলিতে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে ৪৩ রানের বিনিময়ে নিয়েছিলেন চারটি উইকেট। বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলে মালিঙ্গা নিয়েছেন ৫৬ উইকেট।

যা বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে। অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট সর্বোচ্চ ৭১টি উইকেট নিয়ে শীর্ষে আছেন। দুইয়ে আছেন লঙ্কান স্পিনার মুরালিধরন (৬৮)।

দৈনিক বরিশাল ২৪

১৫ বছরের ক্যারিয়ারের ইতি মালিঙ্গার

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৩:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী