১ আগস্ট থেকে ক্লোন ও অনিবন্ধিত মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১ আগস্ট থেকে ক্লোন ও অনিবন্ধিত মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৯ ২:১১ অপরাহ্ণ
A- A A+ Print

১ আগস্ট থেকে ক্লোন ও অনিবন্ধিত মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হবে

অনলাইন নিউজ: ক্লোন বা অনিবন্ধিত আইএমইআই নম্বরের মোবাইল ফোনগুলোর সংযোগ আগামী ১ আগস্ট থেকে বিচ্ছিন্ন করা হবে।

গতকাল সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এ নির্দেশনা জারি করে। যে ফোনগুলো ক্লোন অবস্থায় পাওয়া যাবে কিংবা আইএমইআই নম্বর মিলবে না সেগুলো ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের মাধ্যমে তার সংযোগ কেটে দেয়া হবে।

বিটিআরসি জানায়, মোবাইল ফোন কেনার আগে ক্রেতাদের অবশ্যই তা আসল কিনা তা জেনে নিতে হবে। এটা জানা পদ্ধতিটা হলো- মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ফোনের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখতে হবে।

তারপর তা পাঠিয়ে দিতে হবে 16002 নম্বরে। ফিরতি মেসেজে ফোনটি আসল কিনা তা জানানো হবে। আর ফোনের আইএমইআই নম্বর জানতে *#06# নম্বরে ডায়াল করতে হবে।

ইতোমধ্যে যা বিষয়টি জেনেছেন তারা নিজেদের ফোনগুলো পরখ করে নিচ্ছেন। এরইমধ্যে কালের কণ্ঠকে কয়েকজন জানিয়েছেন, তারা আইএমইআই নম্বর চেক করে তাদের মোবাইল ফোন সম্পর্কে কোনো তথ্য পাননি। অর্থাৎ, মোবাইলটি আসল নয়।

তারা প্রত্যেকেই নতুন ফোন কিনেছেন ঢাকার বিভিন্ন মোবাইল বিক্রেতাদের কাছ থেকে।

তারা যে ফিরতি মেসেজটি পাচ্ছেন তা এরকম-
ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI (/,#.- সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) লিখে পুনরায় চেষ্টা করুন। KYD 15 Digit IMEI Number লিখে 16002 তে পাঠিয়ে দিন

বিটিআরসি কর্মকর্তারা জানান, ক্লোন আইএমইআই মোবাইলগুলো অবৈধ উপায়ে দেশে প্রবেশ করে। তাছাড়া অনিবন্ধিত ফোন ট্র্যাক করা ঝামেলাপূর্ণ দেখে অপরাধ প্রবণতাও বাড়ছে।

এর আগে জানুয়ারিতে বিটিআরসি ৭০০ মোবাইল ফোন জব্দ করে যেগুলো অবৈধভাবে দেশে প্রবেশ করেছে।

দৈনিক বরিশাল ২৪

১ আগস্ট থেকে ক্লোন ও অনিবন্ধিত মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হবে

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯ ২:১১ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ৩০, ২০১৯ ২:১২ অপরাহ্ণ

অনলাইন নিউজ: ক্লোন বা অনিবন্ধিত আইএমইআই নম্বরের মোবাইল ফোনগুলোর সংযোগ আগামী ১ আগস্ট থেকে বিচ্ছিন্ন করা হবে।

গতকাল সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এ নির্দেশনা জারি করে। যে ফোনগুলো ক্লোন অবস্থায় পাওয়া যাবে কিংবা আইএমইআই নম্বর মিলবে না সেগুলো ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের মাধ্যমে তার সংযোগ কেটে দেয়া হবে।

বিটিআরসি জানায়, মোবাইল ফোন কেনার আগে ক্রেতাদের অবশ্যই তা আসল কিনা তা জেনে নিতে হবে। এটা জানা পদ্ধতিটা হলো- মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ফোনের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখতে হবে।

তারপর তা পাঠিয়ে দিতে হবে 16002 নম্বরে। ফিরতি মেসেজে ফোনটি আসল কিনা তা জানানো হবে। আর ফোনের আইএমইআই নম্বর জানতে *#06# নম্বরে ডায়াল করতে হবে।

ইতোমধ্যে যা বিষয়টি জেনেছেন তারা নিজেদের ফোনগুলো পরখ করে নিচ্ছেন। এরইমধ্যে কালের কণ্ঠকে কয়েকজন জানিয়েছেন, তারা আইএমইআই নম্বর চেক করে তাদের মোবাইল ফোন সম্পর্কে কোনো তথ্য পাননি। অর্থাৎ, মোবাইলটি আসল নয়।

তারা প্রত্যেকেই নতুন ফোন কিনেছেন ঢাকার বিভিন্ন মোবাইল বিক্রেতাদের কাছ থেকে।

তারা যে ফিরতি মেসেজটি পাচ্ছেন তা এরকম-
ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI (/,#.- সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) লিখে পুনরায় চেষ্টা করুন। KYD 15 Digit IMEI Number লিখে 16002 তে পাঠিয়ে দিন

বিটিআরসি কর্মকর্তারা জানান, ক্লোন আইএমইআই মোবাইলগুলো অবৈধ উপায়ে দেশে প্রবেশ করে। তাছাড়া অনিবন্ধিত ফোন ট্র্যাক করা ঝামেলাপূর্ণ দেখে অপরাধ প্রবণতাও বাড়ছে।

এর আগে জানুয়ারিতে বিটিআরসি ৭০০ মোবাইল ফোন জব্দ করে যেগুলো অবৈধভাবে দেশে প্রবেশ করেছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান