২০২৩ বিশ্বকাপে বাংলাদেশই ফেভারিট বললেন মাশরাফি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২০২৩ বিশ্বকাপে বাংলাদেশই ফেভারিট বললেন মাশরাফি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৬, ২০১৯ ২:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশই ফেভারিট বললেন মাশরাফি

অনলাইন নিউজ : বিশ্বকাপে দুর্দান্তভাবে লড়েও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠা হলো না বাংলাদেশের। আর এরই সাথে এবারই বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানলেন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তবে যাওয়ার আগে আগামী বিশ্বকাপের বার্তা জানিয়ে গেলেন তিনি। আগামী বিশ্বকাপে বাংলাদেশই ফেভারিট থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল এখান থেকে বাড়ি যাওয়া। আমি আবার চিন্তা করব। হ্যাঁ, এটা তো দেশে থাকতেই বলেছি যে এটাই আমার শেষ বিশ্বকাপ। কোনো আক্ষেপই নেই।’

তবে আক্ষেপ নেই বললেও মাশরাফি ক্ষুদ্র ক্ষুদ্র হতাশার বিষয়গুলোকে উড়িয়ে দিতে পারবেন? সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পরও সেমিফাইনালে উঠতে না পারা নির্দ্বিধায় ব্যর্থতা।

সতীর্থ সাকিবকে নিয়ে নিজের হতাশার কথা লুকোতেও পারলেন না মাশরাফি, ‘এই মুহূর্তে সাকিবের জন্য বেশি খারাপ লাগছে- এটাই সবচেয়ে বড় আক্ষেপ। ও সেমিফাইনালে খেলার যোগ্য। একজন এমন পারফর্ম করলে এই দল সেমিফাইনালেই খেলার কথা।’

২০২৩ সালে বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ভারতে। উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ফেভারিট হিসেবেই অংশ নেবে, মাশরাফির অভিমত এমনটিই।

তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বেঁচে থাকবে ইনশাআল্লাহ্, সুস্থ থাকবে। তাদের যেন কোনো ইঞ্জুরি না হয়, ৪ জন যেন দলের সাথে থাকে, বাকিরা যেন ফর্মে থেকে টুর্নামেন্টে যেতে পারে। যেহেতু ভারতে খেলা বলব না বিশ্বকাপ জেতার কথা, এটা ভাগ্যের ব্যাপার। তবে ভারতে খেলা হলে বাংলাদেশকে অবশ্যই ফেভারিট ধরতে হবে।’

দৈনিক বরিশাল ২৪

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশই ফেভারিট বললেন মাশরাফি

শনিবার, জুলাই ৬, ২০১৯ ২:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত