২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়

অনলাইন নিউজঃফিলিপাইনের রেফারি ক্লিকফোর্ডের শেষ বাঁশি। জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাধনহারা উল্লাস। ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ। ঘরের মাঠে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হামজাদের ১-০ গোলের জয়।

২০০৩ সালে এই স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। এরপর ৮০ মিনিটের বেশি সময় বাংলাদেশ সেই লিড বজায় রাখে।

হংকং ও নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্তিম মুহুর্তে গোল হজম করেছিল। তাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে শঙ্কা ছিল রক্ষণ কিংবা গোলরক্ষকের ভুলে শেষে এসে গোল হজম করে বসে কি না! আজ আর সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। ভারত দ্বিতীয়ার্ধে মুর্হুমুহু আক্রমণ করেও গোল করতে পারেনি।

বাংলাদেশের ডিফেন্স জমাট রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের রক্ষণ সামলেছেন। বিশেষ করে ৩২ মিনিটে ভারতের নিশ্চিত গোল তিনি হেড দিয়ে সেভ করেন। দ্বিতীয়ার্ধেও তিনি অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন।

ভারতের কোচ খালিদ জামিল দ্বিতীয়ার্ধে অনেক কৌশল পরিবর্তন ও খেলোয়াড় পরিবর্তন করেছেন। এরপরও ম্যাচে গোল করে সমতা আনতে পারেনি। বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দ্বিতীয়ার্ধে গোলদাতা মোরসালিনের পরিবর্তে শাহরিয়ার ইমনকে নামান। শাহরিয়ার ইমন গতি দিয়ে ভারতের রক্ষণে কাপন ধরালেও গোল পাননি।

ভারতের র‌্যাংকিং ১৩৬। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে। ২৫ মার্চ ভারতের হোম ম্যাচের একাদশের ৯ জনই আজকের একাদশে ছিলেন না। ভারতের কোচ খালিদ জামিল মোহনবাগানের ফুটবলারদের ক্যাম্পে দেরিতে যোগ দেয়ায় বাদ দিয়ে এসেছেন। এতে ভারতের শক্তি খর্ব হয়। মাঠেও সেটার প্রমাণ মেলে।

এর আগে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে উত্তাল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। কাউন্টার অ্যাটাকে মোরসালিন-রাকিব বল দেয়া নেয়া করে ভারতের বক্সে এগুতে থাকেন। রাকিব মোরসালিনের উদ্দেশ্যে বল বাড়ান। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং পোস্ট থেকে বেরিয়ে আসেন। মোরসালিন বুদ্ধিদীপ্তভাবে প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জালে জড়ানোর সাথে সাথেই বাংলাদেশের ডাগ আউটের উল্লাস।

বাংলাদেশ গোল দেয়ার পর কয়েক মিনিট উজ্জীবিত ফুটবল খেলে। পরবর্তীতে নিজেদের ভুল পাসে ভারতের পায়ে বল তুলে দিয়ে অযথাই চাপে পড়ে। বিশেষ করে ৩১ মিনিটে গোলরক্ষক মিতুল বল ক্লিয়ার করতে পারেননি ঠিক মতো। ভারতের চাংতে গোলপোস্ট অরক্ষিত পান। তার নেয়া শট বাংলাদেশের পোস্টের দিকেই ছিল। কয়েক গজ দূর থেকে হামজা চৌধুরি লাফিয়ে হেড করে নিশ্চিত গোল সেভ করেন।

ভারত কয়েকটি কর্নার পায়। এতে অবশ্য বড় কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। ৪৪ মিনিটে বক্সের সামনে থেকে হামজা খুব দ্রুত বা পায়ে শট নেন। যা অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে যায়। অস্বস্তি বোধ করায় ডিফেন্ডার তারিক কাজীর পরিবর্তে শাকিল আহাদ তপুকে নামান কোচ ক্যাবরেরা।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেটার রেষ মাঠেও ছিল। ৩৫ মিনিটের দিকে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের ডিফেন্ডার তপু ও ভারতের মিডফিল্ডার বিক্রমের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এতে অন্য ফুটবলাররা উত্তেজিত হয়ে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ফিলিপাইনের রেফারি দুই জনকে হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধেও দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছিল। রেফারি একাধিক কার্ড দেখিয়েছেন। ফিলিপাইনের রেফারি ১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচে বিতর্কিত রেফারিং করেছিলেন। আজকের ম্যাচে অবশ্য রেফারির সিদ্ধান্ত তেমন সমালোচনার মধ্যে পড়েনি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। ভারতের বিপক্ষে ভারতে ড্র ও হংকংয়ে একটি ড্র করেছিল বাংলাদেশ। দু’টি হোম ম্যাচে বাংলাদেশ হেরেছিল। আজই প্রথম হোম ম্যাচে জিতল এশিয়ান কাপ বাছাইয়ে। ভারত দুই পয়েন্ট নিয়ে টেবিলের নিচে। দুই দলেরই এশিয়া কাপ খেলার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত