২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি, জেলা প্রশাসকের শেবাচিম পরিদর্শন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি, জেলা প্রশাসকের শেবাচিম পরিদর্শন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১০, ২০১৯ ৯:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি, জেলা প্রশাসকের শেবাচিম পরিদর্শন

৩৩

শামীম আহমেদ: ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৯৮ জন । যা এ পর্যন্ত ২৪ ঘন্টার হিসেব অনুযায়ী রেকর্ড সংখ্যক ভর্তি রোগী। ভর্তি হওয়া ৯৮জনের মধ্যে পুরুষ ৫২জন, নারী ২৬ জন ও ২০ জন শিশু। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন।

শনিবার সকাল পর্যন্ত শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৯ জন ডেঙ্গু রোগী। হাসপাতালের পরিচালক বলেন, ঈদের আগমুহুর্তে রোগীর সংখ্যা বাড়াটা শঙ্কার। কারণ এখন মানুষ গ্রামের
বাড়িতে ফিরছে আর রোগীর সংখ্যাও বাড়ছে। তবে আমরা আগাম সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। ফলে
চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবেনা।

এদিকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুশা আক্তার (১০) নামের আরও এক রোগী শনিবার সকাল ১০টার দিকে মারা গেছে। এর আগে শুক্রবার রাত আটটার দিকে
আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত রুশা ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার
বাসিন্দা রুহুল আমীনের কন্যা।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকীর হোসেন জানান, রুশার পরিবার ঢাকায় থাকে। ঢাকায় অবস্থানকালেই
সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত দুইদিন আগে পরিবারের সদস্যদের সাথে রুশা রাজাপুরের গ্রামের
বাড়ি আসে।

পথিমধ্যে সে আরও অসুস্থ্য হয়ে পরলে তাকে বরিশাল নগরীর বেসরকারী রাহাত-আনোয়ার
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার রাত আটটার দিকে রুশাকে মুমূর্ষ
অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এনিয়ে গত এক মাসে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন এবং গৌরনদী উপজেলা
হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে আজ ১০ আগস্ট বিকাল ৬ টায় বরিশাল জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান হাসপাতালে রোগীদের খেতে যান।।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, ডঃ মোঃ বাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বরিশাল শেবাচিমের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এসময় তিনি ডেঙ্গু রুগীদের সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেন। তাদের আতঙ্কিত না হয়ে সচেতন হবার জন্য পরামর্শ দেন।

দৈনিক বরিশাল ২৪

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি, জেলা প্রশাসকের শেবাচিম পরিদর্শন

শনিবার, আগস্ট ১০, ২০১৯ ৯:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী