ইফতারে মজাদার লাচ্ছি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইফতারে মজাদার লাচ্ছি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

ইফতারে মজাদার লাচ্ছি

৯৪

অনলাইন নিউজঃ প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। সারাদিন রোজা রাখার পর ইফতারে কমবেশি সবারই মন চায় ঠান্ডা কিছু কিছু খেতে। গরমের এই সময় শরীরের পানিশূন্যতা রোধে ইফতার ও সেহেরিতে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে ইফতারে বানাতে পারেন বিভিন্ন ধরনের লাচ্ছি।

উপকরণ : ২৫০ লিটার ঠান্ডা পানি, ১৫০ গ্রাম মিষ্টি দই, ২ টি পাকা কলা, ১ থেকে ২ চামচ মধু , সামান্য এলাচ

প্রস্তুত প্রণালি : পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি।

পুদিনা পাতার লাচ্ছি 

উপকরণ : ৫ চামচ পুদিনা পাতার কুচি, ২ কাপ দই, সামান্য লবণ, আধা চামচ ভাজা জিরা, ১ কাপ পানি, কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালি : দই, জিরা, লবণ আর পুদিনা পাতা ব্লেন্ডারে দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি ও বরফের টুকরা দিন। ভালভাবে ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশনের আগে সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা যোগ করুন।

প্লেইন লাচ্ছি

উপকরণ :২/৩ কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী,স্বাদ মতো বিট লবণ

প্রস্তুত প্রণালি: সবগুলোর উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

চকলেট লাচ্ছি
উপকরণ : এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী, ২ টেবিল চামচ চকলেট সিরাপ

প্রস্তুত প্রণালি : সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢালার আগে সামান্য চকলেট সিরাপ ছড়িয়ে দিন। পরিবেশনের আগে গ্লাসে চকলেটের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। সূত্রঃ দৈনিক সমকাল

দৈনিক বরিশাল ২৪

ইফতারে মজাদার লাচ্ছি

বুধবার, মার্চ ১২, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ