উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ
নিজস্ব প্রতিবেদক: কোন উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ হয়েছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম মৃধার। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, আওয়ামী লীগ নেতারকরোনা পজেটিভ আসার পর উপজেলা প্রশাসনের নির্দেশে পশ্চিম শরিফাবাদগ্রামের তার বাড়িসহ পার্শবতী ৩০টি বসত ঘর লকডাউন করা হয়েছে।
পাশাপাশি আওয়ামী লীগ নেতার সংস্পর্শে আসা ব্যক্তি নাজমুল মৃধা, নিলনমৃধা, লিখন মৃধা, আনিস কবিরাজ,রাহাত কবিরাজ, জাফর কবিরাজ, জামালহাওলাদার ও অশোক শীলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, কোন উপসর্গ না থাকায় সম্পূর্ণ সুস্থ্য অবস্থায়করোনা পজেটিভ আওয়ামী লীগ নেতা কালাম মৃধা নিজ গৃহে হোমকোয়ারেন্টানে রয়েছেন। তাকে অনলাইনে চিকিৎসকদের পরামর্শ নিয়ে থাকারজন্য বলা হয়েছে।












