একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না, সাংবাদিকের যোগ্যতা হবে স্নাতক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না, সাংবাদিকের যোগ্যতা হবে স্নাতক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না, সাংবাদিকের যোগ্যতা হবে স্নাতক

৬৮

অনলাইন নিউজঃ একই ব্যক্তির হাতে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকতে পারবে না, টেলিভিশন কিংবা পত্রিকার মধ্যে বেছে নিতে হবে যে কোনো একটি। আর প্রতিষ্ঠান যদি বড় বা মধ্যম মানের হয় তাহলে তা করতে হবে পাবলিক লিস্টেড কোম্পানি।

শনিবার এসব সুপারিশসহ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।

পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, “আমরা ক্রস ওনারশিপ বন্ধেরও প্রস্তাব করেছি। এর বদলে ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া’ করার প্রস্তাব জানিয়েছি আমাদের সুপারিশে।”

কারণ হিসেবে তিনি বলেছেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড়।

এছাড়াও সাংবাদিকতায় প্রবেশে নূন্যতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।

সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়ন, মিডিয়া কমিশন গঠন, অপতথ্য ও ভুয়া তথ্য বন্ধে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে ফ্যাক্ট চেকিং ডেস্ক চালুসহ ২০ দফা সুপারিশ জানানো হয়েছে।

দুপুরে কমিশন সদস্যরা রিপোর্ট জমা দেয়ার পর তাদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ‍্য সেগুলো অবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে গত বছরের নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়।সূত্র:বিবিসি নিউজ

দৈনিক বরিশাল ২৪

একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না, সাংবাদিকের যোগ্যতা হবে স্নাতক

শনিবার, মার্চ ২২, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান