খিলগাঁওয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪খিলগাঁওয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

৪৭

অনলাইন নিউজঃ রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে যাচ্ছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

ওসি বলেন, ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। নতুন করে আগুন আর আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ছে না।সূত্রঃঢাকাপোষ্ট

দৈনিক বরিশাল ২৪

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান