টাইফয়েড টিকা কার্যক্রম শুরুর তারিখ প্রকাশ, বিনামূল্যে পাবে ৫ কোটি শিশু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টাইফয়েড টিকা কার্যক্রম শুরুর তারিখ প্রকাশ, বিনামূল্যে পাবে ৫ কোটি শিশু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

টাইফয়েড টিকা কার্যক্রম শুরুর তারিখ প্রকাশ, বিনামূল্যে পাবে ৫ কোটি শিশু

১৯৩

অনলাইন নিউজঃ আগামী ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে। যা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত হবে। এবার ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশু এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা পাবে। এরই মধ্যে ১ আগস্ট থেকে টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে টিকাদান শুরু হওয়ার আগ পর্যন্ত।

সোমবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, জন্ম নিবন্ধন সনদ না থাকলেও শিশুরা টিকা নিতে পারবে। এই ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে এবং হাতে লিখে টিকা নেওয়ার তথ্য দেওয়া হবে।

ডা. আবুল ফজল আরও বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে স্কুলে ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর যেসব শিশু ক্যাম্পে উপস্থিত হতে পারবে না, কিংবা স্কুলে যায় না। তাদের জন্য পরবর্তী ৮ দিন স্থানীয় ইপিআই কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে ‘

ভ্যাকসিনটি সরবরাহ করছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, যা এক ডোজেই ৩-৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করতে সক্ষম।

অনলাইন নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration এই সাইটে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে। জন্ম নিবন্ধন থাকলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডও করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে থাকে—দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে লক্ষণ অস্পষ্ট থাকায় অনেক সময় টাইফয়েড শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তথ্যসূত্রঃ কালবেলা

দৈনিক বরিশাল ২৪

টাইফয়েড টিকা কার্যক্রম শুরুর তারিখ প্রকাশ, বিনামূল্যে পাবে ৫ কোটি শিশু

সোমবার, আগস্ট ১১, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে