টিউশুনির টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টিউশুনির টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

টিউশুনির টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ

৯৭

অনলাইন নিউজঃ

ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্র অনল কুমার দাস (২৩)। তিনি ফেদু নামেই বেশি পরিচিত। তার আরও একটা পরিচিতি হলো তিনি লেখাপড়ার পাশাপাশি টিউশনির অর্থ জমিয়ে একটি দৃষ্টিনন্দন একতলা বাড়ি নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফেদু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ মালোপাড়ার বাসিন্দা।

তার বাবার নাম অমর কুমার দাস (৬৭)। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার পাঁচ ছেলেমেয়েদের মধ্যে সবার ছোট ফেদু। সে যখন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তখন থেকে শিশু শিক্ষার্থীদের পড়ানো শুরু করে। সেই থেকে টিউশনি ওর পেশা থেকে নেশায় পরিণত হয়েছে।’

বর্তমানে মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছেলেমেয়েরা বই থেকে প্রায় বিচ্ছিন্ন। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মেনে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ফেদু।

jagonews24

উপজেলার পাড়াগ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে মুন্নু মোল্যা (৭৫) বলেন, ‘ফেদু আমার দুই ছেলেমেয়েকে পড়ায়। কখনও কিছু টাকা দেই, আবার কখনও দেই না। তবে সে কখনও টাকা-পয়সা চায় না।’

বিজ্ঞাপন

ফেদুর মা শোভারানী দাস (৬২) একজন গৃহিণী ও হোমিও চিকিৎসক। তার দুই ভাই ও দুই বোন রয়েছে। বড়ভাই আশিস কুমার দাস (৩৫) একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বিষয়ে অনার্স-মাস্টার্স পাস করে একটি গার্মেন্টসে কর্মরত। মেজভাই তাপস কুমার দাস (৩৩) একই বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে তিনিও একটি গার্মেন্টসে কর্মরত।

বড়বোন লাবনী দাসও একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অপর বোন বনানী দাস (৩০) একজন গৃহিণী।

এ প্রসঙ্গে অনল কুমার দাস ফেদু জাগো নিউজকে বলেন, ‌‘আমি ফরিদপুরে লেখাপড়া করাকালীন তিন বছর আর আমার নিজের এলাকায় সাত বছর মোট ১০ বছর ধরে টিউশনি করে আসছি। এরমধ্যে নিজের পড়াশোনা চালিয়ে গেছি। টিউশনি করে টাকা উপার্জন করলেও কাউকে টাকার জন্য কখনও জোর করি না। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা খুশি হয়ে যা দেন তার থেকে একটি টাকাও আমি খরচ না করে তিলে তিলে ১০ বছর ধরে জমিয়ে একাজটি আমি করেছি।’

তিনি আরও জানান, করোনার এই দুঃসময়ে তার মাসিক আয় কিছুটা কমে গেছে। এখন টিউশনি করে মাসে ১৭-১৮ হাজার টাকা আয় হয়। করোনার আগে ২০-২২ হাজার টাকা আয় হতো। তবে কারও কাছ থেকে টাকা নিতে তিনি জোর করেন না। অভিভাবকরা যা দেন তা-ই নেন।

প্রসঙ্গত, অনল কুমার ফেদুর বাবা এক সময় উপজেলার হেলেঞ্চা উচ্চবিদ্যালয়ের কেরানি ছিলেন। পরে তিনি উচ্চশিক্ষা লাভ করে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান।সূত্রঃ জাগো নিউজ

দৈনিক বরিশাল ২৪

টিউশুনির টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ

শনিবার, মে ২৯, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ