প্লাস্টিকের কাগজে মোড়ানো স্বপ্নে দিন কাটছে ভোলার কলেজ ছাত্রী রোজিনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্লাস্টিকের কাগজে মোড়ানো স্বপ্নে দিন কাটছে ভোলার কলেজ ছাত্রী রোজিনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

প্লাস্টিকের কাগজে মোড়ানো স্বপ্নে দিন কাটছে ভোলার কলেজ ছাত্রী রোজিনার

৮৫

এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃভোলা বোরহানউদ্দিন কলেজ ছাত্রীর প্লাস্টিকে মোড়ানো স্বপ্নে কাটছে দিন!করোনা মহামারিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে কলেজ ছাত্রী রোজিনা আক্তারের পরিবার।

স্বরজমিনে গিয়ে জানা যায়, বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুজিনা আক্তার। বাবা আবদুল জলিল জীবিত থেকেও নেই।তার বাবা ২০০৪ সালের ১৩ জুন তার মা নাজমা বেগমকে ডিভোর্স দিয়ে পাড়িজমায় নোয়াখালী। সেখানে বিয়ে করে নতুন সংসার করছেন বাবা।

বাবা ছেড়ে যাওয়ার পর মাকে নিয়ে রুজিনার ঠাঁই হয় বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ড আবদুল জব্বার কলেজ সংলগ্ন দরিদ্র নানার ৪ শতক জমির উপর নির্মিত টিনের জরাজীর্ণ বসত ঘরে।

নানা-নানি ও মা মেয়ের চারজনের পরিবারে খেয়ে না খেয়ে চলছিল কোনরকমে। নিয়তি নির্মমতায় ২০১৩ সালের ২৫ এপ্রিল রাতে একমাত্র পরিবারের ভরণ-পোষণের দায়িত্বে থাকা রোজিনার নানা আব্দুল খালেক বয়াতির হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায়। নেমে আসে পরিবারে অনামিষা ঘোর অন্ধকার।

অভিভাবকহীন হয়ে পড়ে পরিবারটি। রুজিনার নানী ফানুজা বেগম বৃদ্ধ বয়সে এ বাড়ি সে বাড়ি ঝিয়ের কাজ করে সংসার চালায়। পাশাপাশি সংসারের কিছুটা যোগান দিতে এবং রুজিনার পড়ালেখার খরচ যোগাতে তার মা স্বামীহারা নাজমা সেলাই কাজ করে সংসারের খরচ জোগায়। এত অভাবের সংসারের মধ্যেও রুজিনা পড়া লেখা চালিয়ে কলেজে উঠেন।

অভাব অনটনের সংসারে রুজিনা দুই-একটি টিউশনি করে কিছুটা অর্থের যোগান দিতেন। নানা মারা যাওয়ার পর এতদিন টেনে টুনে তাদের তিনজনের সংসার চললেও নানি ফানুজা বার্ধক্যে নতজানু হয়ে ঘরে বন্দি। উল্টো ঔষধের ঘানি টানতে হয় নাজমাকে। নিরুপায় নাজমা সেলাই মেশিন চালিয়ে মায়ের ঔষধ ও মেয়ের পড়াশোনার খরচ যোগাতে আর পেরে উঠছে না।

তার মধ্যে আবার নাজমা নিজেই অসুস্থ। করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় রোজিনার টিউশনিও বন্ধ হয়ে গেছে। এ যেন এখন মরার উপর খাড়ার ঘাঁ। জরাজীর্ণ ঘরটি সামান্য বাতাস হলে যেকোনো সময়ে মাটিতে দুমড়ে-মুচড়ে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে।

ঘরের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি নিবারনের জন্য চালায় প্লাস্টিকের কাগজ দিয়ে কোনমত ঢেকে রাখছে । তবে মাঝে মধ্যেই এসকল কাগজ বাতাসে উড়িয়ে নিয়ে যায়। দীর্ঘ পুরানো চালা হওয়ায় টিনের ফুটোয় ঘরের মেঝে পানিতে একাকার ও টেবিলে থাকা রুজিনার বই খাতা ভিজে বৃষ্টির পানির সাথে ভেসে যাচ্ছে রোজিনার পড়াশোনা করে বেড়ে উঠার স্বপ্ন। এখন স্বপ্নটা যেন রোজিনার প্লাস্টিকের কাগজে মোড়ানো!

একদিকে খাবারে অভাব অন্যদিকে জরাজীর্ণ ঘর। আরেকদিকে রোজিনার পড়াশোনা । এই নিয়তির খেলায় হার না মেনে জীবন যুদ্ধে চলছেন রোজিনা। তাহলে রোজিনা পড়াশোনা করে বেড়ে ওঠার স্বপ্ন কি প্লাস্টিকের মোড়ানো থাকবে?

এই চিন্তার ভাঁজ পুরো পরিবারের কপালে। প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রী ঘরের আশায় বুক বেঁধেছে তারা। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চায় অসহায় পরিবারটি।

দৈনিক বরিশাল ২৪

প্লাস্টিকের কাগজে মোড়ানো স্বপ্নে দিন কাটছে ভোলার কলেজ ছাত্রী রোজিনার

শনিবার, জুলাই ১৭, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান