বরিশালে করোনার উপসর্গ নিয়ে মৃতের সৎকারে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনার উপসর্গ নিয়ে মৃতের সৎকারে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৩, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনার উপসর্গ নিয়ে মৃতের সৎকারে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ

৬০

এস.আহমেদঃ ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতে এসে পরলোকগমন করা ব্যক্তির লাশ সৎকারে পরিবারের সদস্য কিংবা গ্রামের কেউ এগিয়ে আসেননি। খবর পেয়ে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লাশ সৎকার করেছেন জেলার গৌরনদী উপজেলার মানবতার ফেরিওয়ালাখ্যাত প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার করোনা প্রতিরোধ টিমের সদস্যরা।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পাশ^বর্তী বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের অজিত কুমার বৈদ্য পুত্র গার্মেন্টস শ্রমিক নির্মল বৈদ্য (৪৮) গত ১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে সরাসরি বরিশাল শেবাচিমে হাসপাতালের ল্যাবে নমুনা দিয়ে চন্দ্রহার গ্রামের বাড়িতে আসেন।

পরবর্তীতে তিনি নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থেকে বুধবার সকালে পরলোকগমন করেন। চেয়ারম্যান আরও জানান, করোনার উপসর্গ নিয়ে নির্মল বৈদ্যর মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পরলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। ফলে তার লাশ সৎকারে পরিবারের সদস্যসহ ওই ইউনিয়নের কেউ এগিয়ে আসেননি।

পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের মাধ্যমে জানতে পেরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সুজিত কুমার দাস, অমল হাজারী, পলাশ মন্ডল, গ্রাম পুলিশ জসিম বেপারীর সহায়তায় দুপুরে লাশ সৎকার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদারতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, লাশ সৎকারে যাওয়া সকল সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনার উপসর্গ নিয়ে মৃতের সৎকারে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ

বুধবার, জুন ৩, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল