বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা

৪৫

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার সরকারি নির্দেশনা মেনে চলায় বহু স্বল্পআয়ের মানুষ ও দুস্থ্থের আয় বন্ধ। এ অবস্থ্থায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী শুরু থেকে সচেতনতা বৃদ্ধিতে প্রচার, সংক্রমণ রোধের উপকরণ বিতরণ এবং দিনমজুরদের সাহায্যার্থে নানামুখী কর্মসূচি নিয়ে সক্রিয়। তার একটি ব্যতিক্রমী কর্মসূচি হচ্ছে মুষ্টি চাল সংগ্রহ। বাসাবাড়িতে বাসদের বিতরণ করা ব্যাগে রান্নার চাল থেকে প্রতিদিন একমুঠো করে চাল রেখে তা সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে হতদরিদ্রদের মধ্যে। এক সপ্তাহ আগে চাল সংগ্রহ শুরু হলে রোববার প্রথমবার দুস্থদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়। বরিশালে শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে তিনিই প্রথম দুস্থদের মধ্যে চালসহ নিত্যপণ্য বিতরণ করলেন।

সরেজমিন দেখা গেছে, নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে চার ফুট দূরত্ব বজায় রেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ কর্মীরা। দিনমজুরপ্রতি পরিবারকে দেওয়া হচ্ছে একটি ব্যাগ। যাতে রয়েছে চার কেজি চাল, তিন কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও এক প্যাকেট মশার কয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা দলের সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুজন আহমেদ প্রমুখ।

করোনাভাইরাস আতঙ্ক শুরু হওয়ার পর থেকে বরিশাল নগরীতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন বাসদ কর্মীরা। নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে জীবাণু ধ্বংসকারী স্প্রে ছিটানো হয়। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প।

ডা. মনীষা চক্রবর্তী করোনাভাইরাসের এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে শ্রমজীবী দিনমজুর ও দুস্থদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা

সোমবার, মার্চ ৩০, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে