বরিশালে মাদকাসক্তি চিকিৎসায় সফলতা, সুস্থ জীবনে ফিরল ৭০ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে মাদকাসক্তি চিকিৎসায় সফলতা, সুস্থ জীবনে ফিরল ৭০ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৬, ২০২০ ১২:২৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে মাদকাসক্তি চিকিৎসায় সফলতা, সুস্থ জীবনে ফিরল ৭০ জন

৩১

মো: শহিদুল ইসলাম: বরিশালে মাদকাসক্তি চিকিৎসায় সল্প সময়ে সফলতা অর্জন করেছে দি নিউ লাইফ নামের একটি প্রতিষ্ঠান । বরিশাল নগরীর সিএনবি পুল এলাকায় অবস্থিত অত্যাধুনিক এ চিকিৎসা কেন্দ্র থেকে গত নয় মাসে মাদকাসক্তি ছেড়ে সুস্থ জীবনে ফিরে গেছে ৭০ জন ব্যক্তি।

বর্তমানে কেন্দ্রটিতে ২৩ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানের পরিচালকগণ।

(০৫ ডিসেম্বর)শনিবার বেলা ১১ টায় (দি নিউ লাইফ) মাদকাসক্ত নিরময় কেন্দ্রের হলরুমে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার ভূমিকা ও গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান কেন্দ্র কতৃপক্ষ।

মতবিনিময় সভায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু জানান দি নিউ লাইফ সরকার অনুমোদিত একটি আধুনিক ও মানসম্মত মাদক ও মানুষিক চিকিৎসা কেন্দ্র। দেশের যে কোনো স্থানের তুলনায় বরিশালের এ চিকিৎসা কেন্দ্র টি ব্যবস্থাপনা আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নির্ভর।

একজন মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এখানে রয়েছে বলেও জানান তিনি। দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জানান অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত ওয়ার্ডে স্টাফদের তত্ত্বাবধানে রোগীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফলে কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা প্রতিটি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সম্ভাবনাময় তরুণ ও যুব সমাজকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন বওেল জানান ।

৩০ শয্যা বিশিষ্ট কেন্দ্রটিতে রোগীদের জন্য পৃথক বিছানা, মানসম্মত খাবার ,বিনোদন ,চিকিৎসা সরঞ্জাম, সার্বক্ষণিক সকল রোগীদের প্রশিক্ষিত ষ্টাফ এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রয়োগ করা হয়।

কেন্দ্রের পরিচালক প্রশাসন ইয়াসির আরাফাত জানান কোন কোন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে। এর ফলে রোগীরা প্রকৃত চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে সুস্থ হতে পারছে না । কিন্তু দি নিউ লাইফ কেন্দ্রটিতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এখানে ওষুধ প্রয়োগের পাশাপাশি রোগীদের কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, সাইকোথেরাপি, শিক্ষামূলক ক্লাস সেশন এর মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্ত করে তোলা হয়। সেবামূলক মনোভাব নিয়ে এ প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। ফলে স্বল্প খরচে আমরা যে কোন ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করছি।

এ সময় সভাকক্ষে কেন্দ্র থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নগরীর বাসিন্দা জাহিদুল আকন জানান, আমি মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম । এর আগে অপর একটি কেন্দ্রে দুইবার চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি নাই। কিন্তু নিউলাইফ কেন্দ্রে চিকিৎসা নিয়ে প্রায় ৭ মাস সুস্থ রয়েছি।

কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া আরিফুল নামের এক যুবক জানান মাদকাসক্তির কারণে আমার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছিল ফলে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল ।কিন্তু এখন সুস্থ হয়ে পুনরায় লেখাপড়া করছি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজি আল মামুন, দৈনিক পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকা পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, উদীচীর বরিশাল জেলা কমিটির সভাপতি ও ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ ,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির,নিউজ টুয়েন্টিফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার ।নিই লাইফের আবআসিক চিকিৎসক ডাঃ মাসুদ রেজা।

অতিথিরা তাদের বক্তৃতায় বলেন মাদকাসক্তি নির্মূলে নিউ লাইফ প্রতিষ্ঠানটি একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানটির যেকোনো ভালো কাজে আমরা সহযোগিতা করব ।সমাজের বিভিন্ন সামাজিক অপরাধ কমিয়ে আনতে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন । এজন্য আসক্ত ব্যক্তিদের অভিভাবক, স্বজন এবং সমাজের সচেতন ব্যক্তিদের আসক্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের ব্যুরো অফিসের রিপোর্টার সুমন চৌধুরী, সাংবাদিক খান রফিক, ডিবিসি নিউজ এর ব্যুরো প্রধান অপূর্ব অপু, একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু একবার, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, বরিশাল সিটি নিউজ ডট কম এর প্রকাশক-সম্পাদক মো: রেদওয়ান রানা,বি-নিউজ বুলেটিন ডট কম এর নির্বাহী সম্পাদক মো. শাহিন হাওলাদার সুমন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, যুগান্তরের বুরো্ অফিসের রিপোর্টার সাঈদ পান্থ ও তন্ময় তপু,বরিশালের মুখপত্র এর সম্পাদক ফরুক লিটু, এশিয়ান টিভির বরিশাল প্রতিনিধি ফিরোজ মোস্তফা ,সাংবাদিক মাসুদ রানা,সাংবাদিক সুমাইয়া জিসান প্রমুখ।এছাড়াও বরিশাল নিউ লাইফ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ, শাহরিয়ার রিপন, শাহনেওয়াজ খান শাওন, সিনিয়র স্টাফ সুজয় দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে মাদকাসক্তি চিকিৎসায় সফলতা, সুস্থ জীবনে ফিরল ৭০ জন

রবিবার, ডিসেম্বর ৬, ২০২০ ১২:২৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত