বরিশালে রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন ডা: মণীষা চক্রবর্তী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন ডা: মণীষা চক্রবর্তী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২০ ২:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন ডা: মণীষা চক্রবর্তী

৪৪

শামীম আহমেদঃ করোনাভাইরাসে আক্রান্ত কিংবা জরুরি সেবা প্রয়োজন এমন রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বরিশাল নগরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।  বৃহস্পতিবার সকালে নগরের সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই ফি অ্যাম্বুলেন্স সার্ভিসের যাত্রা শুরু হয়।

বাসদের দলীয় সূত্র জানায়, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর বরিশাল নগরে বাসদ সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। নিজেদের তৈরি জীবাণুনাশক ও তরল সাবান বিতরণ করছে। খাদ্য সহায়তা দিচ্ছে। এবার সংগঠনটি ব্যাটারিচালিত তিন চাকার যানে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স চালু করল।

এ জন্য ১০টি তিন চাকার যানকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। চালকসহ অন্যরা যাতে রোগীর সংস্পর্শে না আসেন সে জন্য আলাদা চারটি চেম্বার মোটা পলিথিন ও কাপড় দিয়ে পৃথক করে দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক ও চালকের জন্য সংগঠনটির কর্মীরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছেন নিরাপত্তা পোশাক। তাদের হটলাইনে কল করলেই অ্যাম্বুলেন্স নিয়ে সংগঠনটির একজন চিকিৎসক ও স্বেচ্ছাসেবক রোগীর বাড়ি পৌঁছে যাবেন। এরপর উপসর্গ দেখে তাঁরা চিকিৎসা দেবেন। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে হাসপাতালে পৌঁছে দেবেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে আনুষ্ঠানিকভাবে এসব অ্যাম্বুলেন্স চালুর ঘোষণা দেন বাসদের জেলা সদস্যসচিব মণীষা চক্রবর্তী। পেশায় চিকিৎসক মণীষা বলেন, ‘কাজ করতে গিয়ে আমরা দেখেছি, রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বজনেরা কিংবা প্রতিবেশীরা আতঙ্কে তাঁকে হাসপতালে নিতে চাইছেন না। আমরা এমন রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে এই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিই।

আমরা এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নিয়ে বিশেষভাবে ১০টি ব্যাটারিচালিত তিন চাকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে তৈরি করি।’

উদ্যোক্তারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকা এসব অ্যাম্বুলেন্সকে নির্ভীক, নির্ভয়, আস্থা, সৌহার্দ্য, আরোগ্য, মুক্তি এমন আলাদা নামকরণ করা হয়েছে। তাদের হটলাইন নম্বর ০১৫৭২৩১৪০৮৫। এই নম্বরে ফোন দিলেই রোগীর বাড়িতে চলে যাবে এসব অ্যাম্বুলেন্স।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন ডা: মণীষা চক্রবর্তী

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০ ২:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল