বরিশালে শ্রমজীবীদের প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ প্রদান
শামীম আহমেদঃ দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা মানুষদের পরিসেবায় মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের কর্মসূচি ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে উদ্বোধনকালে সংসদ সদস্য,
বিভাগীয় কমিশনার, সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তা,আওয়ামীলীগের নেতারা সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলায় ১ লাখ ৩০ হাজার শ্রমজীবী মানুষ এই কর্মসূচির আওতায় নগদ আড়াই হাজার টাকা করে পাবেন। আর সারা দেশে ৫০ লাখ শ্রমজীবী অসহায় মানুষকে এই অর্থ দেয়া হয়েছে।
কর্মসূচির টাকা পেয়ে সুবিধা ভোগী শ্রমজীবীরা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই টাকা পেয়ে কিঠুটা হলেও তাদের অভাব দূর হয়েছে। এই টাকায় তারা পরিবার নিয়ে ঈদ উৎসব করতে পারবেন। ভিডিও কনফারেন্সে উপস্থিত বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, এটা যুগান্তকারী উদ্যোগ। একযোগে এত মানুষকে সহায়তা দেয়ার নজির পৃথিবীতে উপমা তৈরী করেছে।
প্রধানমন্ত্রীর এই অর্থ প্রদান অন্যান্যদের মধ্যে উৎসাহ জাগাবে। এতে করে আমাদের দেশে কারোনার
প্রভাবিতঅর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বললেন, দেশব্যাপী এই উদ্যোগের জন্য দুস্থঃ পরিবারের সদস্যরা ভালোভাবে ঈদ কাটাতে পারবে।












