বরিশাল সিটি মেয়রের মায়ের মৃত্যুতে জাপার যুগ্ন-মহাসচিব তাপসের শোক
নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মায়ের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস।
আজ এক শোকবার্তায় শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ইকবাল হোসেন তাপস।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।












