বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে আহত,আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে আহত,আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২০ ২:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে আহত,আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ

৪৪

অনলাইন নিউজ:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। তার শরীরে ১৯টি কোপের আঘাত রয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠিয়েছেন বরিশালের চিকিৎসকরা।

বৃহষ্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বরিশাল থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোলাম সরোয়ার সবুজের নেতৃত্বে একদল দুবৃত্ত মামুনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

আহত মামুন ৬ নম্বর ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
মামুনের স্বজনরা অভিযোগ করেছেন, এক সময়ের জাতীয় পার্টি নেতা, বর্তমানে আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসী গোলাম সরোয়ার সবুজের নেতৃত্বে বারেক মোল্লা, মহিউদ্দিন মোল্লা, সোহেল মোল্লা, রনি মোল্লা, মানিক মোল্লাসহ অনেকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে মামুনকে। তার অবস্থা শংকটাপন্ন। এর আগেও একাধিকবার মামুনের ওপর হামলার চেষ্টা করেছে সবুজ।

আহত মামুনের ছোট ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বলেন, একটি হত্যা মামলায় গোলাম সরোয়ার সবুজের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একাধিকবার সবুজ মামুনকে আক্রমন করেছে। সবশেষ গতকাল বৃহষ্পতিবার মামুন বরিশাল থেকে বাড়ি ফিরছিল। মটরসাইকেলে ফরিদপুর ইউনিয়নের ভাতশালা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে মামুনের ওপর অতর্কিতে হামলা চালায় সবুজ ও তার দলবল।

এসময় তারা মামুনকে চাপাতি ও দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। মামুনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সবুজ তার দলবল নিয়ে সেখান থেকে সটকে পড়ে। আশঙ্কাজন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারা বলেছে মামুনের শরীরে ১৯টি কোপের আঘাত রয়েছে।

হাসপাতালে মামুনের বাবা আবদুল মালেক হাওলাদার অভিযোগ করেন, মামুনকে কোপাচ্ছে শুনে আমরা সেখানে ছুটে যাই। মামুনকে না পেয়ে পাশে একটি বাড়িতে ঢোকার সময় সবুজের সহযোগী বাকের মোল্লা আমার হাতের ওপর কোপ দেয়। আমার কব্জির হাড় পর্যন্ত আঘাত লেগেছে। আমরা আমার বড় ছেলে ইউপি সদস্য মামুনের সমস্ত শরীরের কোপের দাগ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. নাজিবুল হক বলেন, বাকেরগঞ্জের এক রোগী আশঙ্কাজনক অবস্থায় সার্জারী বিভাগে ভর্তি হয়। তাঁর শরীরে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গুরুতর অবস্থা হয়েছে চোখের কোনে আঘাত এবং পায়ের রগ কেটে গেছে। এ ছাড়া হাড়ও কেটেছে। আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, একটি হত্যা মামলা নিয়ে গোলাম সরোয়ার সবুজ এবং ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মামুনের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই গতকাল সবুজের নেতৃত্বে মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনেছি তাকে না কি ঢাকায় পাঠিয়েছে চিকিৎসকরা।

উল্লেখ্য, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহম্মেদকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম সরোয়ার সবুজ এবং ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন বিপরীত মেরুতে অবস্থন নেয়। তখন থেকেই দুই পক্ষের মধ্যে একধিকবার হামলার ঘটনাও ঘটেছে।সূত্র:দৈনিক ভোরের আলো

দৈনিক বরিশাল ২৪

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে আহত,আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০ ২:২৫ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ২৮, ২০২০ ৪:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল