মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৭ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৭ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০২১ ৮:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৭

৪১

অনলাইন নিউজঃ রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থলের আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলিয়ে বিস্ফোরণে আহত হওয়া ৪৮ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল জানিয়েছিলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।

আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড়ে গায়ের উপর গ্লাস পড়ে তিনি আহত হন। সূত্রঃ দৈনিক শিক্ষা ডটকম

দৈনিক বরিশাল ২৪

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৭

সোমবার, জুন ২৮, ২০২১ ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে