মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২১, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস

অনলাইন নিউজঃ মিঙ্ক নামে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী (বেজির মতো দেখতে, কিছু সময় পানিতে থাকে) থেকে মানুষের মাঝে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডস সরকার। দেশটির দুটি মিঙ্ক ফার্মে করোনার সংক্রমণের ওপর একটি চলমান গবেষণায় পাওয়া ফলাফলের ভিত্তিতে এমন দাবি করেছে দেশটি।

ডাচ সরকারের বিবৃতিতে বলা হয়, মিঙ্কের খামারে করোনার সংক্রমণের ওপর একটি নতুন গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা মনে করছি, মিঙ্ক থেকে মানুষে ভাইরাসটির সংক্রমণ হয়েছে। গবেষণা থেকে এটাও মনে হচ্ছে যে কোনো ধরনের উপসর্গ ছাড়াই স্তন্যপায়ী এ প্রাণীর শরীরে কভিড-১৯ এর উপস্থিতি থাকতে পারে।’

গবেষণার ফলাফলের পরিপ্রেক্ষিতে দেশটির সব মিঙ্ক ফার্মে অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডাচ সরকারের তরফে বিবৃতিটি দেওয়া হয়। এদিকে, নেদারল্যান্ডসের দুটি মিঙ্কের খামারে করোনার বিস্তার হওয়ার পেছনে বিড়ালের ভূমিকা থাকতে পারে বলে দেশটির সরকার মনে করছে।

বিবৃতিতে বলা হয়, সংক্রমিত দুটি ফার্মে যে  কভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে সেগুলো অনেকটা একই ধরনের। সংক্রমিত একটি মিঙ্কের ফার্মের ১১টি বিড়ালের মধ্যে ৩টিতেই করোনাভাইরাস পাওয়া গেছে। যদিও চীন থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মিঙ্কের অনেক খামার রয়েছে। এ ব্যাপারে চীন থেকে কোনো তথ্য জানানো হয়নি। সিএনএন

দৈনিক বরিশাল ২৪

মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস

বৃহস্পতিবার, মে ২১, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ