মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোজ ২
বিশেষ প্রতিনিধি : বরিশালের হিজলার মেঘনায় ১১ জন যাত্রী সহ যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২ যাত্রী নিখোঁজ রয়েছে।
বুধবার (০১ জুলাই) রাত ৮টার দিকে এই ট্রলার দূরর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে উপজেলার হরিনাথপুর ইউনিয়ন থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনার নাছকাঠি নামক স্থানে প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে তলিয়ে যায়।
এসময় যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে ৯ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপর যাত্রী শাহিদা বেগম (৫০) ও শিশু যাত্রী সাইমুন (৪) নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরের দিকে হিজলা নিখোঁজ যাত্রীদের স্বজন,নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে নৌপুলিশের এস আই তাপস ও এএস আই মামুন সহ ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী চালিয়ে দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে।












