মেডিক্যালে চান্স পাওয়া হারিছার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেডিক্যালে চান্স পাওয়া হারিছার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

মেডিক্যালে চান্স পাওয়া হারিছার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

৪৭

মোঃ শাহাজাদা হিরাঃ রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশালের বানারীপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছার পাশে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। আজ ১০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৫ টায় সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণের সরকারি শিশু পরিবারসমূহের শিশুদের ইফতার মাহফিল ও নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে হারিছার এবং তার পরিবার বাবা মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মা রাজিয়া কে জেলা প্রশাসন এর সমাজসেবা অধিদফতর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নুরুল আলম, উপপরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আক্তারুজ্জামান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল জাবির আহমেদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া দম্পতির তৃতীয় কন্যা অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের মধ্যে প্রথম ও ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলায় প্রথম (রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল) স্থান অর্জন করে দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত হন। এ ছাড়াও ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয়, ২০১৭ ও ২০১৮ সালে বরিশাল বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং বিএফএফ সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব এবং রচনা প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন। হারিছা একাধিক বিষয়ে বিভাগীয় ও জাতীয় পুরস্কার অর্জন করে ইতিমধ্যে বরিশাল ও বানারীপাড়াকে আলোকিত ও গৌরবান্বিত করেছেন।

হারিছা পঞ্চম শ্রেণির সমাপনী, অষ্টম শ্রেণির জেএসসি, এসএসসি ও এইচএসসির সকল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামিক জ্ঞানও অর্জন করেছেন। শিক্ষার প্রতিটি স্তর সাফল্যের সঙ্গে অতিক্রম করতে তাকে দারিদ্র্যের সঙ্গে নিত্য লড়াই করতে হয়েছে। তিন বেলা ঠিকমতো খেতে, প্রাইভেট ও ভালো পোশাক পরতে না পারলেও অদম্য ইচ্ছাশক্তি,ত্যাগের মনোভাব, নিরলস অধ্যবসায় ও কঠোর পরিশ্রম তার জীবনে একের পর এক সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে তিনি একজন মানবিক চিকিৎসক হয়ে মানবসেবায় ব্রত হওয়ার পাশাপাশি দরিদ্র পিতা-মাতার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে চান।

সাদিয়া আফরিন হারিছা এমবিবিএস (শিক্ষাবর্ষ ২০২১-২২) ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় শুধু তার পরিবারেই নয়, তার পুরনো বিদ্যাপীঠ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ এবং সহপাঠীসহ গোটা এলাকাবাসী উচ্ছ্বসিত ও আনন্দে উদ্বেলিত।

দৈনিক বরিশাল ২৪

মেডিক্যালে চান্স পাওয়া হারিছার পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে