সহকারী জজ হচ্ছেন লাখুটিয়ার সৌরভ মিঠু সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সহকারী জজ হচ্ছেন লাখুটিয়ার সৌরভ মিঠু সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৪, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

সহকারী জজ হচ্ছেন লাখুটিয়ার সৌরভ মিঠু সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

১৬৬

অনলাইন নিউজঃ চৌদ্দতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের চার শিক্ষার্থী। তারা সহকারী জজ পদে নিয়োগ পেতে যাচ্ছেন।

সহকারী জজ নিয়োগের জন্য নেওয়া বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। ১৪তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ববি’র চার শিক্ষার্থী হলেন- সাদিয়া আফরিন (১৩ তম), আয়শা আক্তার (৫৫ তম), সৌরভ রায় (৭১ তম) এবং রাব্বি ইসলাম (৭৬ তম)। এদের মধ্যে সাদিয়া আফরিন, আয়শা আক্তার ও সৌরভ রায় ববি’র ২০১৩-১৪ শিক্ষা বর্ষের এবং রাব্বি ইসলাম ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী।

১৩ তম স্থান অর্জনকারী সাদিয়া আফরিন বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খান ও গৃহিণী শাহনাজ পারভিনের জ্যেষ্ঠ কন্যা। দুই বোনের মধ্যে সাদিয়া বড়। ছোট বোন জান্নাতুর নূর শায়লা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী।

বিজেএস পরীক্ষা সাফল্যের পেছনে পরিবার ও বিভাগের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন সাদিয়া আফরিন। তিনি বলেন, ‘কর্মজীবনে চেষ্টা করব আইনের বাস্তবায়ন করতে। বিচারপ্রার্থী মানুষ যাতে হয়রানির শিকার না হন সেটা বিবেচনায় থাকবে।’

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে লাকুটিয়া গ্রামের শিক্ষক দম্পতি সন্তোষ রায় ও সতি রানী কবিরাজের দুই ছেলের মধ্যে জ্যেষ্ঠ সৌরভ রায়। ছোট ছেলে সৈকত রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ছেলে সৌরভের সাফল্যে অত্যন্ত খুশি সন্তোষ রায় ও সতি রানী কবিরাজ। সন্তোষ রায় বলেন, ‘আমাদের প্রত্যাশা, আমাদের ছেলে যেন কর্মজীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে।’

রাব্বি ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা। তার বাবা মো. নুরুল ইসলাম ওষুধ ব্যবসায়ী। মা শিল্পী ইসলাম গৃহিণী।

দুই ভাইয়ের মধ্যে ছোট রিফাত ইসলাম গৌরনদী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। রাব্বি বলেন, ‘ছোটবেলা থেকে বিচারক হওয়ার স্বপ্ন ছিল। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। চেষ্টা করব বিচার বঞ্চিতদের পাশে থাকতে।’

বিজেএস পরীক্ষা ৫৫তম স্থান অর্জনকারী ববি’র শিক্ষার্থী আয়শা আক্তারের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ববি’র ওই চার শিক্ষার্থীর এমন সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এবং আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুর রহমান।

ববি উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় নবীন হলেও ববি’র শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করছেন।’ ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দৈনিক বরিশাল ২৪

সহকারী জজ হচ্ছেন লাখুটিয়ার সৌরভ মিঠু সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

রবিবার, এপ্রিল ২৪, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা