সৌরভের সুস্থতা কামনা করে সাবেক প্রেমিকার প্রার্থনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৌরভের সুস্থতা কামনা করে সাবেক প্রেমিকার প্রার্থনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ০৪, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সৌরভের সুস্থতা কামনা করে সাবেক প্রেমিকার প্রার্থনা

১০২

অনলাইন নিউজ: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বুকে ব্যথা অনুভব করায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় এ তারকা খেলোয়াড়ের অসুস্থ হওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সব মহলে।

সৌরভের অসুস্থতার খবর জানতে পেরে সুস্থতা কামনা করে টুইট করেছেন সাবেক প্রেমিকা অভিনেত্রী নাগমা। সাবেকের হার্ট অ্যাটাকের খবরে হৃদয়ে নাড়া লাগে দক্ষিণী সিনেমার এই অভিনেত্রীর। টুইটে লিখেছেন, তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। দ্রুত সুস্থ হোন। অনেক অনেক প্রার্থনা রইল।

২০০০ সালে সৌরভ গাঙ্গুলি ও অভিনেত্রী নাগমা’র মধ্যকার সম্পর্কের বিষয়টি ফাঁস হয়। কিন্তু তারা দু’জনই সেই সময় এ বিষয়ে কোনো কিছু বলেননি। এতে করে চাঞ্চল্যের সৃষ্টি হয় আরও। এ নিয়ে সকল মহলে কৌতূহলের শেষ ছিল না।

এদিকে তার অসুস্থতার খবরে হতবাক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম ও পরিচালক রাজ চক্রবর্তী। তারা সকলেই সুস্থতা কামনা করেছেন দাদার।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ক্যাথল্যাব থেকে বের করে আইসিইউ’তে নেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। সংশ্লিষ্টরা জানায়, তার শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছে। হার্টে ৩টি ব্লক রয়েছে এবং স্টেন্ট বসানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা বলছেন, ওষুধে যদি স্বাস্থ্যের উন্নতি হয় তাহলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। তবে এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে। সূত্র:আরটিভি।

দৈনিক বরিশাল ২৪

সৌরভের সুস্থতা কামনা করে সাবেক প্রেমিকার প্রার্থনা

সোমবার, জানুয়ারি ৪, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ