হলুদ রঙের ফল খাওয়ার যত স্বাস্থ্য উপকারিতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হলুদ রঙের ফল খাওয়ার যত স্বাস্থ্য উপকারিতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ০৪, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

হলুদ রঙের ফল খাওয়ার যত স্বাস্থ্য উপকারিতা

৯৫

অনলাইন নিউজ: হলুদ, লাল কিংবা সবুজ, যেকোনো রঙের ফল শুধু দেখতেই আকর্ষণীয় নয়, বরং খেতেও মজাদার। কিছু ফল আমাদের সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কিছু কিছু রঙের ফল আমাদের খুশী ও আনন্দের মাত্রাকেই বাড়িয়ে দেয়।

এসব ফলের মধ্যে হলুদ রঙের ফল অন্যতম। হলুদ ফলের শ্রেণিভূক্ত ফলগুলো হলো-কলা, আম, লেবু, হলুদ তরমুজ, আনারস প্রভৃতি। এসব ফলে বায়ো-ফ্লাভোনওয়েড এবং ক্যারোটিনয়েড বিদ্যমান রয়েছে।

এদের মধ্যে অধিকাংশ ফলই আবার পুষ্টির শক্তিঘর হিসেবে পরিচিত। তাই প্রতিদিন হলুদ ফল খাওয়ার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডিআরহেলথবেনিফিটস অবলম্বনে জেনে নিন হলুদ ফল খাওয়ার উপকারিতা-

হার্টের সমস্যা এড়াতে

হলুদ ফল বিশেষ করে কলা এবং লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। আমাদের শরীরের বেশির ভাগ হার্টের সমস্যাই চর্বির কারণে হয়ে থাকে। তাই নিয়মিত এসব ফল খেলে শরীরের অতিরিক্ত চর্বি গলে তা শক্তিতে রুপান্তরিত হয়। এর ফলে হার্টের সমস্যা এবং হ্যাট অ্যাটাকের ঝুঁকি সহজেই এড়ানো যায়।

দৃষ্টিশক্তি ভালো রাখে

হলুদ ফলে ভিটামিন-এ বিদ্যমান থাকায় তা আমাদের দৃষ্টিশক্তির জন্য অনেক উপকারী। এটি চোখের যেকোনো রোগ এবং অন্ধ হওয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

হজমশক্তি বাড়ায়

হলুদ ফল খাওয়ার আরেকটি সুবিধা হলো তা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। এর ফলে খাবার দ্রুত হজম হয়। হজম সংক্রান্ত নানা সমস্যা সমাধানেও ভূমিকা রাখে হলুদ ফল।

ইমিউন সিস্টেমের উন্নতি ঘটায়

হলুদ ফলে ভিটামিন-সি বিদ্যমান রয়েছে। নিয়মিত এসব ফল খেলে শরীরের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয়। এগুলো কার্ডিওভাসকুলার সংক্রান্ত যেকোনো সমস্যা প্রতিরোধে কাজ করে।

সুন্দর ত্বকের যত্নে

হলুদ ফলে ভিটামিন-সি এবং ভিটামিন-ই প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো ত্বককে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে। এগুলো ত্বকের নানা সমস্যা বিশেষ করে ব্রণ এবং চর্মরোগজনিত যেকোনো সমস্যাও দূর করে। নিয়মিত এসব ফল খেলে ত্বকের তারুণ্য ফিরে আসে।

ক্ষত নিরাময়ে

হলুদ ফল খেলে যেকোনো ক্ষত তাড়াতাড়ি ভালো হয়। কেননা এসব ফলে যেসব ভিটামিন রয়েছে তা শরীরের ইমিউন ক্ষমতা বাড়িয়ে দেয়। একই সঙ্গে এর অ্যান্টি-ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য ক্ষতের সংক্রমণ কমিয়ে তা তাড়াতাড়ি সারিয়ে তুলতে ভূমিকা রাখে।

হাড় ও দাঁত মজবুত করে

হলুদ ফলে বিদ্যমান ভিটামিন-ডি এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী। এসব ফল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড় এবং মাংসপেশীকে শক্তিশালী করে। একই সঙ্গে দাঁতকেও মজবুত রাখে। তাই হাড় ও দাঁতের সুরক্ষায় নিয়মিত হলুদ ফল খান।

অ্যান্টিঅক্সিডেন্ট

অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস হলো হলুদ ফল। এই উপাদানটি শরীরের অসুস্থতা কাটাতে ভূমিকা রাখে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি অ্যান্টি-এজিং ক্রিমে ব্যবহার করা হয়। এতে রেটিনল এবং ভিটামিন এ১ বিদ্যমান থাকায় তা বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে।

পার্শ্বপ্রতিক্রিয়া

অন্য অনেক ফলের মতোই হলুদ ফলেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যদিও সেগুলো তেমন ক্ষতিকর নয়, তারপরও হলুদ ফল খাওয়ার সময় নিচের সমস্যাগুলো হতে পারে-

ওজন বাড়ে

কলায় উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট রয়েছে। তাই এটি খুব বেশি খাওয়া ঠিক নয়, না হলে ওজন বাড়তে পারে। এ ক্ষেত্রে প্রতিদিন একই খাবার খাওয়া এড়িয়ে চলুন।

অ্যালার্জি

যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল তাদের হলুদ ফলে অ্যালার্জি হতে পারে। কারও কারও এসব খাবারে র্যাশ এবং খিঁচুনি হতে পারে। তাই আগে নিশ্চিত হয়ে তবেই খান।

হলুদ ত্বক

হলুদ ফলে বেটা ক্যারোটিন বিদ্যমান থাকায়, এটি ত্বকের হালকা হলুদাভে পরিবর্তন আনতে পারে। তাই প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন রঙের ফল বিশেষ করে আপেল তথা আঙুর খান। এতে করে অপ্রীতিকর চেহারা সহজেই এড়ানো যাবে।

ডায়রিয়া

হলুদ ফল প্রচুর পরিমাণে খাওয়ার ফলে হজমে সমস্যা দেখা দেয়। এর ফলে পেটের সমস্যা বিশেষ করে ডায়রিয়া হতে পারে।

গর্ভাবস্থায়

গর্ভকালীন সময়ে হলুদ ফল বিশেষ করে আনারস খাওয়া একেবারেই এড়িয়ে চলুন। তা না হলে গর্ভপাতের সম্ভাবনা থাকে।সূত্র:দৈনিক আমাদের সময়।

দৈনিক বরিশাল ২৪

হলুদ রঙের ফল খাওয়ার যত স্বাস্থ্য উপকারিতা

সোমবার, জানুয়ারি ৪, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেটঃ জানুয়ারি ০৪, ২০২১ ১২:২৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ