- দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪- দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ২:১০ অপরাহ্ণ
A- A A+ Print

৪১

অনলাইন ডেস্ক:বাজারে এখন পাকা আমের মৌসুম, বাহারি রকমের আমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কিন্তু ভালো ও সুস্বাদু আম না হলে পুরো টাকাটাই মাটি। আর মেজাজতো বিগড়ে যাওয়ার উপক্রম হয়। তাই জেনে নিন ভালো আম চেনার কিছু উপায়:

গন্ধ:
ফল টাটকা কি না বুঝতে নিজের ঘ্রাণশক্তির উপর ভরসা রাখুন। আমের প্রকার অনুযায়ী বদলে যায় সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বেরোয় তা হলে সেই আম কিনুন। খুব জোরালো, টক বা অ্যালকোহলিক গন্ধ বেরোলে সেই আম কিনবেন না।

পাকা আম নরম হয়:
আমের গায়ে আঙুলের মাথা দিয়ে টিপে টিপে দেখুন। পাকা আম সুন্দর নরম হবে। কিন্তু যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তা হলে সেই আম কিনবেন না। তবে যদি বাড়িতে এক সপ্তাহ রেখে খেতে চান তা হলে একটু শক্ত দেখে আম কিনুন।

বিবেচ্য আমের চেহারাও:
একটি প্রবাদ আছে, আগে দর্শনধারী, পরে গুণবিচারী- আমের ক্ষেত্রে কিন্তু এক্কেবারে সত্যি। নিটোল, দাগহীন আম কিনুন। খোসা কুঁচকে গেছে এমন আম কিনবেন না। রং বিশেষ গুরুত্বপূর্ণ নয়। লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনো রঙের আম যদি দেখতে সুন্দর লাগে কিনতে পারেন।

কার্বাইড মুক্ত আম কিনুন:
অনেক আমবিক্রেতাই কাঁচা আম কিনে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। আম কেনার ব্যাপারে তাই একটু খুঁতখুঁতে হওয়া ভালো। ই-কমার্স সুপারমার্কেটে টাটকা, অরগ্যানিক আম পাবেন। এ ছাড়াও অনেক বিক্রেতা একদম গাছ পাকা আম বিক্রি করেন। তেমনই দেখে কোনো আমবিক্রেতার কাছ থেকে আম কিনুন।

দৈনিক বরিশাল ২৪

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ২:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও