নিজেকে সুস্থ রাখার মনোবাসনায় উদ্বিগ্ন চোখে খুঁজে বেড়ায় সুস্থ পৃথিবী
মো: ফরিদ উদ্দিন: নিজেকে সুস্থ রাখার মনোবাসনায় উদ্বিগ্ন এ চোখ অবাক বিস্ময়ে খুজে বেড়ায় পূর্বের সেই সুস্থ পৃথিবী। ওদিকে কভিডেরা লাশের মিছিলে উল্লসিত। আজও তাদের উন্মত্ত মিছিলে অংশ নিয়েছে ১০১ লাশ।
এদিকে আমরা মত্ত আছি রাষ্ট্রীয় নির্দেশনা উপেক্ষা করে নিজ মেরুদণ্ডকে শক্ত প্রমাণের অপচেষ্টায়। রাষ্ট্রের নির্দেশনা না মেনে উদ্ভট উদ্ভট সব তত্ত্ব দিব, প্রয়োজন ব্যাতিতই ঘরের বাইরে যাবো, ইচ্ছেমতো ঘুড়েও বেড়াবো। আর সবশেষ কভিডে আক্রান্ত হয়ে মরেও যাবো। তবুও নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণে উম্মুখ আমরা রাষ্ট্রের নির্দেশনাই অমান্য করব।
রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে বাইরে বাইরে ঘুড়ে কভিডে আক্রান্ত হয়ে ফেসবুকে দুকলম রাষ্ট্রেবিরোধী লেখা লিখলেই নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করেনা। দুর্বল চিকিৎসা ব্যবস্থাপনার দেশ জেনেও নিজ অবহেলায় কভিডে আক্রান্ত হয়ে আইসিইউ পাচ্ছিনা বলে ফেসবুক লাইভে এসে রাষ্ট্রকে দোষারোপ করলেই নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করেনা।
ধর্মীয় দোহাইয়ের মাধ্যমে ধর্মভীরু জনতার সমাগম করে কভিডের বিস্তার বাড়িয়ে রাষ্ট্রকে দুর্বল করতে পেরেছি বলে বীরত্বপূর্ণ ভাব নিলেই নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করেনা। আবাল গোবাল তত্ত্ব দিয়ে খেটে খাওয়া মজলুম জনতাকে লকডাউনের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে লাখো মানুষকে বাইরে এনে কভিডে আক্রান্ত করার অপপ্রচেষ্টায় লিপ্ত হলেই নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করেনা।
এসবে সত্যিই শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করেনা, বরং এ ধরণের প্রচেষ্টা চালানো মানুষকে প্রতিবন্ধী মেরুদন্ডের স্বত্বাধিকারী প্রমাণ করে।
পারলে রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রকে সহযোগিতা করার মাধ্যমে নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করুন। পারলে কভিড থেকে বাঁচার পদ্ধতি সমেত সচেতনতামূলক লিখা ফেসবুকে লিখে অথবা অন্যান্য মাধ্যমে প্রচার করে নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করুন। পারলে লকডাউনের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক সকল নাগরিককে ঘরে থাকতে অনুরোধ জানানোর মাধ্যমে নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করুন।
পারলে নিজের সামর্থ্য অনুযায়ী খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে দুমুঠো খাবার পৌছে দিয়ে নিজেকে শক্ত মেরুদন্ডের মানুষ প্রমাণ করুন। হে শক্ত মেরুদন্ডধারী মানুষ, চলো কন্ঠ ছেড়ে গাই, আমি সুস্থভাবে বাঁচতে চাই, সবার সুস্থতায় হাসতে চাই, সুন্দর এ মাতৃভূমি সহ পুরো বিশ্বকে সুস্থ রাখতে চাই। #ঘরে_থাকুন_সুস্থ_থাকুন।
লেখক: মো: ফরিদ উদ্দিন, প্রতিষ্ঠাতা সমন্ময়ক, বিডি-কিক্লিন।












