বধূবেশে যাঁর বের হওয়ার কথা, তিনি এলেন লাশ হয়ে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বধূবেশে যাঁর বের হওয়ার কথা, তিনি এলেন লাশ হয়ে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১১, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

বধূবেশে যাঁর বের হওয়ার কথা, তিনি এলেন লাশ হয়ে

৪১

অনলাইন নিউজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধরাচান্দুরা গ্রামের সুইটি আখতারের (১৯) বিয়ের দিন ধার্য ছিল আজ শুক্রবার। সে উপলক্ষে কনেবাড়ি সাজানো হয়েছিল জমকালো রূপে। কিন্তু এক মর্মান্তিক ঘটনায় সব ওলটপালট হয়ে গেছে। বিয়ের সাজানো গেট দিয়ে যাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা, সেই সুইটির লাশ এসেছে বাড়িতে। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন এই তরুণী। আজ বিয়ের বদলে সুইটির জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে। তাঁর অকালমৃত্যুতে দুচোখ ভেজালেন এলাকাবাসী। পুরো বিয়ের বাড়িটিতে এখন হাহাকার।

মেয়েটির পরিবারের বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, সুইটি কদিন ধরে প্রচণ্ড জ্বর, গলাব্যথাসহ নানা উপসর্গে ভুগছিলেন। বিয়ের আগের দিন গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান।

সুইটি কদিন ধরে প্রচণ্ড জ্বর, গলাব্যথাসহ নানা উপসর্গে ভুগছিলেন। বিয়ের আগের দিন গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ধরাচান্দুরা গ্রামের আবদুর রশিদ মিয়ার মেয়ে সুইটি আখতারের সঙ্গে পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাদতপুর গ্রামের এক তরুণের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। এ বিয়ে উপলক্ষে কনের বাড়ি সাজানো হয় ফুল ও আলোকসজ্জায়। বিয়ের নিমন্ত্রণ প্রক্রিয়াসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল বর-কনে উভয় পক্ষে

বৃহস্পতিবার বিকেলে ছিল কনের গায়েহলুদ অনুষ্ঠান। বিয়েবাড়িতে আত্মীয়স্বজন আনন্দ-উল্লাস করছিলেন। এ অনুষ্ঠান চলাকালে কনে সুইটি আখতার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় পাশের মা-মণি ক্লিনিকে। সেখানকার চিকিৎসকেরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে নেওয়া হয় মাধবপুর উপজেলা সদরে অবস্থিত বেসরকারি তিতাস হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাও তাঁকে দ্রুত সরকারি হাসপাতালে নেওয়ার জন্য বলেন। অসুস্থ সুইটিকে এরপর নিয়ে যাওয়া হয় পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। এ হাসপাতালে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক পরীক্ষা করে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তরুণীর অভিভাবকেরা ওই দিন রাতেই ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।

বিজ্ঞাপন

মৃত সুইটির চাচাতো ভাই কায়সার আলম বলেন, ‘বিয়ের তিন-চার দিন আগ থেকে সুইটি জ্বর, গলাব্যথায় ভুগছিল। আমরা পরিবারের লোকজন ধরে নিই সাধারণ ভাইরাসজনিত জ্বরে হয়তো সে ভুগছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, সে কালাজ্বরে ভুগছিল। কিন্তু এভাবে সে চলে যাবে, কেউ তা ভাবেননি।’সূত্রঃ প্রথমআলো

দৈনিক বরিশাল ২৪

বধূবেশে যাঁর বের হওয়ার কথা, তিনি এলেন লাশ হয়ে

শুক্রবার, জুন ১১, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে