পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা

৪৬

অনলাইন নিউজঃক্যানসারের ওষুধ আবিষ্কারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। এবার যুক্তরাষ্ট্রে এমনই একটি গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিমাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ওষুধটির জেরে পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যানসারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেল। খবর নিউইয়র্ক টাইমসের।

ডোসটারলিমাব এমন একটি ওষুধ, যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে। এই মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। গবেষকেরা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানান, পরীক্ষামূলকভাবে ১৮ জন ক্যানসার রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাঁদের শারীরিক পরীক্ষায় দেখা হয় সবাই ক্যানসারমুক্ত হয়েছেন। কারও শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না ওষুধটি প্রয়োগের পর।

বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক লুইস এ ডিয়াজ জে বলেন, ক্যানসারের চিকিৎসাসংক্রান্ত গবেষণায় এর আগে এমন অর্জন আর দেখা যায়নি। পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগের ট্রায়ালে অংশ নেওয়া সব রোগীর ক্যানসার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম।

তবে গবেষকেরা বলছেন, শতভাগ সাফল্য পাওয়া গেলেও এই পরীক্ষা খুবই অল্পসংখ্যক মানুষের ওপর চালানো হয়েছে। তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে।

তবে ক্যানসার নিরাময় নিয়ে এই পরীক্ষা ইতিমধ্যে চিকিৎসাবিজ্ঞানে ব্যাপক সাড়া ফেলেছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কোলন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালান পি ভেনোক বলেন, ওষুধ প্রয়োগের পর প্রত্যেক রোগীর সুস্থ হয়ে ওঠার ঘটনা অভাবনীয়। এ ছাড়া ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা উল্লেখযোগ্য কোনো শারীরিক জটিলতার শিকার হননি, এটাও বড় একটি অর্জন।

গবেষণার নিবন্ধ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারের ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষণাপত্রটির সহলেখক চিকিৎসক আন্দ্রেয়া সেরেক বলেন, ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা যখন তাঁদের ক্যানসার মুক্তির খবর জানতে পারলেন, সেটার চেয়ে আনন্দের মুহূর্ত আর ছিল না। অনেকে খুশিতে কেঁদে ফেলেছিলেন।তথ্য সূত্রঃ প্রথমআলো

দৈনিক বরিশাল ২৪

পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা

শুক্রবার, জুন ১০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে