চট্টগ্রামে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৪, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

৭৫

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ থানাধীন বিশ্বকলোনীস্থ কোয়ার্ড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মো: ইমতিয়াজ আলী প্রতিদিন দুপুর ১২:০০ ঘটিকায় বিদ্যালয়ে যায় এবং বিকাল ০৪:০০ ঘটিকায় ফিরে আসে। কিন্তু গতকাল ১২/০৬/২০২৩ খ্রিঃ সে বিদ্যালয় হতে বাসায় ফিরে না আসায় তার অভিভাবক তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সন্ধ্যায় তার পিতা আব্দুল আলী নগরীর আকবর শাহ্ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

উক্ত ডায়েরি তদন্তকালে জানা যায়, ২৮-৩০ বছরের একজন লোক শিশুটিকে বিদ্যালয় মাঠ থেকে নিয়ে যায়। তদন্তকালে স্কুল শিক্ষকদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও অপহরণকারীর চেহারার আকৃতি ও বিবরণে অপহরণকারী হিসেবে ভিকটিমের চাচা মোঃ আব্দুর রহিমকে সন্দেহ হয়। একপর্যায়ে সংবাদদাতার মোবাইল ফোন থেকে তাকে ফোন করলে সে ভিকটিম মোঃ ইমতিয়াজ আলীকে অপহরণের বিষয়টি স্বীকার করে টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়।

আকবরশাহ থানার অভিযানিক দল তাৎক্ষণিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকায় ও পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ফেনী জেলার মহিপাল বাস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩/০৬/২০২৩ খ্রিঃ ভোর ০৪.২০ ঘটিকায় অপহরণকারী মোঃ আব্দুর রহিমকে আটক করে তার হেফাজত থেকে অপহৃত শিশু ভিকটিম মোঃ ইমতিয়াজ আলীকে উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে জানা যায় অপহরণকারী বাদির আপন ছোট ভাই। সে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে তার বড় ভাই তথা বাদির নিকট প্রায় সময়ে টাকা চাইতো। বাদি বিভিন্ন সময়ে টাকা দিলেও সাম্প্রতিক সময়ে আরো টাকা চাওয়ায় তিনি টাকা প্রদানে অপারগতা প্রকাশ করেন। তাই অর্থ আদায়ের কৌশল হিসেবে আব্দুর রহিম আপন ভাতিজাকে অপহরণ করে।এই সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সূত্র: মিডিয়া সেল সিএমপি।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বুধবার, জুন ১৪, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান