জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর

৪৫

অনলাইন নিউজঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা তাদের কর্মস্থলে অনুমোদন ছাড়াই অনুপস্থিত রয়েছেন। এতে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবাপ্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সব বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র/কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর/কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।

ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবাপ্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব সেবা দ্রুত দেওয়ার লক্ষ্যে নিচের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো-

ক) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার স্ব-বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

খ) পৌরসভার ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভাগুলোর মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) স্ব-বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

গ) সিটি কর্পোরেশনের ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। সূত্রঃডেইলি-বাংলাদেশ

দৈনিক বরিশাল ২৪

জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান